বাংলার নিউজ ৭১। খুলনা প্রতিনিধি
খুলনা জেলার দিঘলিয়া উপজেলার ২নং ওয়ার্ডের বাসিন্দা খান বাদল হোসেন সম্প্রতি এলাকায় বারবার পানির মোটর চুরির ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ বরাবর একটি আবেদনপত্র জমা দিয়েছেন।
আবেদনপত্রে তিনি উল্লেখ করেন, গত কয়েক মাসে তাঁর বাড়ি ও আশপাশ থেকে একাধিকবার পানির পাম্প চুরি হয়েছে। বিশেষ করে, ইতিমধ্যে তিনবার চুরির ঘটনা ঘটায় এলাকাবাসী ভয় ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এবং চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
তিনি তাঁর আবেদনে দ্রুত কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণ করে অপরাধীদের শনাক্ত ও দমন এবং এলাকায় নিরাপত্তা জোরদারের আহ্বান জানান।
স্থানীয়দের অভিযোগ, পানির প্রধান উৎস হিসেবে ব্যবহৃত মোটর চুরি হওয়ায় সাধারণ মানুষ বিশুদ্ধ পানির সংকটে পড়ছেন। তারা আশা করছেন, সরকারের দ্রুত পদক্ষেপে এ ধরনের অপরাধমূলক কার্যক্রম দমন হবে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে।
Leave a Reply