September 24, 2026, 10:55 pm

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
লায়ন্স ইন্টারন্যাশনালের গ্র্যান্ড রিসেপশন অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত

লায়ন্স ইন্টারন্যাশনালের গ্র্যান্ড রিসেপশন অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত

বাংলার নিউজ ৭১

লায়ন্স ইন্টারন্যাশনাল মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫-এর উদ্যোগে আজ শনিবার (২৪ জানুয়ারি) ঢাকায় জাঁকজমকপূর্ণ পরিবেশে এক বর্ণাঢ্য গ্র্যান্ড রিসেপশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। লায়ন্স ইন্টারন্যাশনালের ইন্টারন্যাশনাল সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট ড. মনোজ শাহ এবং তাঁর সহধর্মিণী জয়না শাহের সম্মানে এ বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে রাজধানীর অভিজাত হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে লায়ন্স ইন্টারন্যাশনালের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সম্মানিত অতিথি ও সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এ কে গোলাম কিবরিয়া, এফসিএ, পিসিসি, চেয়ারম্যান, ইন্টারন্যাশনাল সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট রিসেপশন কমিটি এবং
চেয়ারম্যান, মাল্টিপল ডিস্ট্রিক্ট প্রোটোকল, এমডি ৩১৫।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. আশরাফ হোসেন খান হীরা, কাউন্সিল চেয়ারপারসন ও জিএটি চেয়ারপারসন, লায়ন্স ইন্টারন্যাশনাল মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫ (মিশন ১.৫) এবং ইন্টারন্যাশনাল ডিরেক্টর নাজমুল পিএমজেএফ।

অনুষ্ঠানে বক্তারা ড. মনোজ শাহের নেতৃত্ব, লায়ন্স ইন্টারন্যাশনালের মানবিক কার্যক্রম এবং ‘মিশন ১.৫’-এর লক্ষ্য ও অর্জন নিয়ে আলোচনা করেন। অতিথিদের সম্মানে উষ্ণ অভ্যর্থনা, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও আন্তরিক অংশগ্রহণে অনুষ্ঠানটি অত্যন্ত সফল ও স্মরণীয় হয়ে ওঠে।

অনুষ্ঠানে বিশেষ এক মূহুর্তে লায়ন্স ইন্টারন্যাশনালের ইন্টারন্যাশনাল সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট ড. মনোজ শাহর সাথে আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, প্রেসিডেন্ট লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন ও উপদেষ্টা লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT