September 24, 2026, 10:03 pm

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
গুলশান ক্লাবে লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র অভিষেক অনুষ্ঠান আজ

গুলশান ক্লাবে লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র অভিষেক অনুষ্ঠান আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩, বাংলাদেশের আয়োজনে আজ ১২ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ বিকেল ৫টায় রাজধানীর গুলশান ক্লাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘অভিষেক-২০২৬-২০২৭’ অনুষ্ঠান।

নতুন লায়ন্স সেবাবর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে লায়ন্স নেতৃবৃন্দ, বিভিন্ন ক্লাবের প্রতিনিধি, আমন্ত্রিত অতিথি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিরেক্টর লায়ন নাজমুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩, বাংলাদেশের ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোহাম্মদ শহিদুল ইসলাম এমজেএফ।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গৃহায়ণ ও গণপূর্ত সচিব, ডিস্ট্রিক্ট গভর্নরের প্রধান উপদেষ্টা এবং লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সম্মানিত পরিচালক লায়ন মো. ওবায়দুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জাতীয় নির্বাহী কমিটি (বিএনপি)-এর সদস্য, ডিস্ট্রিক্ট গভর্নরের উপদেষ্টা ও লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের পরিচালক লায়ন এলিজা জামান; জিএটি এরিয়া লিডার সিএ ৬কে লায়ন কাজী সাইফুল ইসলাম; বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান ও এরিয়া ‘এ’-তে এলসিআইএফ এরিয়া লিডার লায়ন এ কে এম রেজাউল হক পিএমজেএফ; এলসিআইএফ ভাইস এরিয়া লিডার লায়ন মো. সাইফুল আলম এবং মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫, বাংলাদেশের কাউন্সিল চেয়ারপারসন লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপুসহ লায়ন্স ইন্টারন্যাশনালের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অভিষেক অনুষ্ঠানকে ঘিরে লায়ন্স নেতৃবৃন্দ ও সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। নতুন সেবাবর্ষে মানবসেবা, সমাজকল্যাণ ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় নিয়ে এ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের যেসব সদস্য ইতোমধ্যে অনুষ্ঠানের দাওয়াত কার্ড গ্রহণ করেছেন, তাদের যথাসময়ে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT