গত ২৬ সেপ্টেম্বর ২০২৫ (শনিবার) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির সম্মুখে আয়োজিত গরিবের মঞ্চ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজসেবামূলক বিভিন্ন সংগঠনের সাথে জড়িত বিশিষ্ট ব্যক্তিত্ব ও লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
তিনি শুধু লায়ন্স ক্লাবেরই নয়, বরং বাংলা একাডেমির আজীবন সদস্য, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, স্কাউট গাইড ফেলোশিপ ও BSTQM-এর সক্রিয় সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়নে কাজ করে আসছেন। পাশাপাশি তিনি ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB)-এর সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে তিনি লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির প্রধান উপদেষ্টা এবং অত্র ক্লাবের বিএলএফ-এর ৫২ জন আজীবন সদস্যের প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে তার আহ্বানে উঠে আসে মানবিকতার গভীর বার্তা। তিনি বলেন,
“গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের প্রতিটি স্তরের মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসে, তবে গরিবের মুখে হাসি ফোটানো সম্ভব হবে। লায়ন্স ক্লাব ও গরিবের মঞ্চের মতো সেবামূলক সংগঠনগুলো এই মহৎ কাজে এগিয়ে যাচ্ছে, আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন।”
তার এই বক্তব্যে উপস্থিত শ্রোতারা অনুপ্রাণিত হয়ে গরিব ও অসহায় মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের নেতৃবৃন্দ, লায়ন্স ক্লাবের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যারা লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ-এর এই মানবিক আহ্বানকে সাধুবাদ জানান।
Leave a Reply