July 25, 2026, 1:49 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত লায়ন্স ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন হিসেবে নিয়োগপত্র পেলেন লায়ন আবুল কাইয়ুম ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন রুমানা আক্তার উর্মি লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন এরাদুল হক রাজউকের সদস্য লায়ন শেখ মতিয়ার রহমানের সঙ্গে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সৌজন্য সাক্ষাৎ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্যকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব লায়ন সেখ ফরিদ আহমেদের সঙ্গে ডিস্ট্রিক্ট গভর্নরের সৌজন্য সাক্ষাৎ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাহেদ হায়দার চৌধুরী ভিশন চেয়ারপারসন হিসেবে নিয়োগপ্রাপ্ত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন এলিজা জামান ডিস্ট্রিক্ট চেয়ারপারসন পদে নিয়োগপ্রাপ্ত
মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসার অনুপ্রেরণা দিলেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ

মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসার অনুপ্রেরণা দিলেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ

গত ২৬ সেপ্টেম্বর ২০২৫ (শনিবার) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির সম্মুখে আয়োজিত গরিবের মঞ্চ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজসেবামূলক বিভিন্ন সংগঠনের সাথে জড়িত বিশিষ্ট ব্যক্তিত্ব ও লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ

তিনি শুধু লায়ন্স ক্লাবেরই নয়, বরং বাংলা একাডেমির আজীবন সদস্য, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, স্কাউট গাইড ফেলোশিপBSTQM-এর সক্রিয় সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়নে কাজ করে আসছেন। পাশাপাশি তিনি ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB)-এর সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে তিনি লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির প্রধান উপদেষ্টা এবং অত্র ক্লাবের বিএলএফ-এর ৫২ জন আজীবন সদস্যের প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে তার আহ্বানে উঠে আসে মানবিকতার গভীর বার্তা। তিনি বলেন,

“গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের প্রতিটি স্তরের মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসে, তবে গরিবের মুখে হাসি ফোটানো সম্ভব হবে। লায়ন্স ক্লাব ও গরিবের মঞ্চের মতো সেবামূলক সংগঠনগুলো এই মহৎ কাজে এগিয়ে যাচ্ছে, আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন।”

তার এই বক্তব্যে উপস্থিত শ্রোতারা অনুপ্রাণিত হয়ে গরিব ও অসহায় মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের নেতৃবৃন্দ, লায়ন্স ক্লাবের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যারা লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ-এর এই মানবিক আহ্বানকে সাধুবাদ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT