September 25, 2026, 6:20 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
অর্তমানবতার সেবায় আলোচনা ও ইফতার মাহফিল, লায়ন খান আকতারুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা

অর্তমানবতার সেবায় আলোচনা ও ইফতার মাহফিল, লায়ন খান আকতারুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা


বাংলার নিউজ ৭১ ডেস্ক

অর্তমানবতার সেবায় নিয়োজিত থাকার অঙ্গীকারকে সামনে রেখে আজ ৩রা মার্চ, ২০২৬ (মঙ্গলবার) রাজধানীর তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বাংলাদেশ নিউজ ক্লাব এবং বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পবিত্র মাহে রমাদানের তাৎপর্য তুলে ধরে আয়োজিত এ অনুষ্ঠানে মানবকল্যাণ, সামাজিক দায়বদ্ধতা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও অবহেলিত জনগোষ্ঠীর কল্যাণে সম্মিলিত উদ্যোগই পারে একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তুলতে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি-এর উপদেষ্টা আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ এবং খুলনা চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।

এ সময় দুর্নীতি প্রতিরোধ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং দুর্নীতি প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক তাজুল ইসলাম তালুকদার হিরু এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ-কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় হয়।

বক্তব্য প্রদানকালে আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বলেন, রমাদান শুধু সংযমের মাস নয়, এটি মানবতার চর্চা ও আত্মশুদ্ধির মাস। সমাজের পিছিয়ে পড়া মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি গণমাধ্যমকর্মীদের সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানবকল্যাণমূলক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান এবং ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য টেকসই আবাসন নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথিবৃন্দ একসঙ্গে ইফতারে অংশ নেন। মানবসেবার ব্রতকে আরও বেগবান করার প্রত্যয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT