September 24, 2026, 11:40 pm

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
৯ম আইসিসিবি লেদার অ্যান্ড ফুটওয়্যার এক্সপোতে মুচিবাড়ির উপস্থিতি

৯ম আইসিসিবি লেদার অ্যান্ড ফুটওয়্যার এক্সপোতে মুচিবাড়ির উপস্থিতি

Oplus_131072

আজ ২৫ জুলাই ২০২৫, শুক্রবার—রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হলো ৯ম আইসিসিবি বাংলাদেশ লেদার অ্যান্ড ফুটওয়্যার এক্সপো। চামড়া ও জুতাশিল্পের অগ্রযাত্রায় বিশেষ ভূমিকা রাখা এই এক্সপোতে দেশ-বিদেশের বহু বিশিষ্টজন, উদ্যোক্তা ও শিল্পপতির মিলনমেলা ঘটে।

এই জমকালো আয়োজনে বিশেষভাবে আলোচনায় উঠে আসে ‘মুচিবাড়ি’—দেশীয় পাদুকাশিল্পের অন্যতম উদীয়মান ব্র্যান্ড। মুচিবাড়ির ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইসমাইল আলী অনুষ্ঠানে উপস্থিত থেকে দেশের বিভিন্ন খ্যাতনামা ব্যবসায়ী ও উদ্যোক্তার সাথে ফলপ্রসূ মতবিনিময় করেন। এক্সপোর চলমান সময়ে তার সঙ্গে বহু ব্যবসায়িক প্রতিষ্ঠান অংশীদারিত্বমূলক আলাপ করেন, যা মুচিবাড়ির ভবিষ্যৎ সম্প্রসারণে নতুন দিগন্তের সূচনা করবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্য গুণী ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর সম্মানিত প্রেসিডেন্ট, সমাজসেবক ও প্রখ্যাত উদ্যোক্তা আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্য এবং BSTQM, স্কাউট গাইড ফেলোশিপসহ নানা আন্তর্জাতিক ও জাতীয় প্রতিষ্ঠানে সক্রিয়ভাবে যুক্ত। এছাড়া তিনি ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB)-এর সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

এক্সপোতে মুচিবাড়ির মতো উদ্ভাবনী ও দেশীয় পণ্যে নিবেদিত ব্র্যান্ডের অংশগ্রহণ দেশের অর্থনীতি ও রপ্তানি শিল্পে নতুন সম্ভাবনার বার্তা দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT