September 25, 2026, 12:19 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Oplus_131072

নিজস্ব প্রতিবেদক:
গতকাল ২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট অডিটোরিয়ামে বিকাল ৩ ঘটিকায় এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানটির আয়োজন করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি বাহিনীর বর্বর গণহত্যায় নিহত শহীদদের স্মরণে প্রতিবছর এ দিবসটি পালন করা হয় ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক, বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক জনাব মোঃ লতিফুল ইসলাম শিবলী। স্বাগত বক্তব্য প্রদান করেন উপপরিচালক জনাব সুবর্ণা শিরিন।

মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার। তিনি তার বক্তব্যে বলেন, ২৫ মার্চের সেই বিভীষিকাময় রাত বাঙালি জাতির ইতিহাসে এক বেদনাবিধুর অধ্যায়, যা আমাদের স্বাধীনতার চেতনায় চিরস্থায়ী প্রেরণা জোগায়।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের পরিচালক (উপসচিব) জনাব কে. এম. আল-আমীন। তিনি নতুন প্রজন্মের কাছে গণহত্যার ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আজীবন সদস্য হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন। তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

আলোচনা সভা শেষে ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যায় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বক্তারা এসময় শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একটি মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT