নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
রাজধানীর কুর্মিটোলায় অবস্থিত আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে শুক্রবার (৩ জুলাই ২০২৬) সন্ধ্যায় এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে হাফিজুর রহমান ও জান্নাত সিদ্দিক জেইনের বৌ-ভাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নবদম্পতিকে শুভেচ্ছা ও আশীর্বাদ জানাতে আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অতিথিদের আন্তরিক উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
বর হাফিজুর রহমান, জনাব মো. রবিউল ইসলাম ও মোছাঃ নাজমা রবিউলের কনিষ্ঠ পুত্র। কনে জান্নাত সিদ্দিক জেইন, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিক ও ড. নার্গিস আফরোজের কনিষ্ঠা কন্যা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এবং উপদেষ্টা, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি। তিনি নবদম্পতির সুখী, সমৃদ্ধ ও কল্যাণময় দাম্পত্য জীবনের জন্য শুভেচ্ছা ও দোয়া কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি.-এর প্রতিষ্ঠাতা ভাইস-চেয়ারম্যান ও পরিচালক কামাল মোস্তফা চৌধুরী। তিনি হোলি ক্রিসেন্ট হসপিটাল লিমিটেডের পরিচালক, রাজা সিকিউরিটিজ লিমিটেড (চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সদস্য)-এর পরিচালক এবং রাজা কর্পোরেশনের (শিপিং ও সি অ্যান্ড এফ এজেন্ট) অংশীদার। এছাড়াও তিনি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ–মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর সঙ্গে গুরুত্বপূর্ণ দায়িত্বে সম্পৃক্ত ছিলেন।
লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
অনুষ্ঠান শেষে নবদম্পতির সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
Leave a Reply