September 25, 2026, 6:22 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
হলি রমাদান সার্ভিস কমিটি-২০২৬ গঠন ও ইফতার মাহফিলের প্রস্তুতি সম্পন্ন

হলি রমাদান সার্ভিস কমিটি-২০২৬ গঠন ও ইফতার মাহফিলের প্রস্তুতি সম্পন্ন

বাংলার নিউজ ৭১

২০২৬ সালের জন্য হলি রমাদান সার্ভিস কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিদের মধ্যে উপদেষ্টা হিসেবে রয়েছেন লায়ন মোঃ সাইফুল ইসলাম, চেয়ারম্যান লায়ন হেলেন আক্তার, কো-চেয়ারম্যান লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, লায়ন মোঃ মাহবুবুল হুদা, সেক্রেটারি লায়ন মোঃ সাকি কাওসার এবং ট্রেজারার লায়ন আক্তার আহমেদ।

কমিটির গঠনকে কেন্দ্র করে আগামী ০৪ মার্চ, ২০২৬ বুধবার রাজধানীর আগারগাঁয়ে বিএলএফ অডিটোরিয়ামে একটি ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। এই মাহফিল লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩-এর ডিস্ট্রিক্ট গভর্ণর ২০২৫-২৬ লায়ন মাসুদুজ্জামানের তত্বাবধানে অনুষ্ঠিত হবে।

হলি রমাদান সার্ভিস কমিটির বিশেষ সূত্রে জানা গেছে, ইফতার মাহফিলে ডিস্ট্রিক্টের সকল কেবিনেট, লায়ন ও সাধারণ সদস্যরা উপস্থিত থাকার সুযোগ পাবেন। মাহফিল শেষে কেবিনেট সদস্যদের জন্য একটি গুরুত্বপূর্ণ সভাও অনুষ্ঠিত হবে, যেখানে সার্বিক কার্যক্রম এবং রমাদানের সেবামূলক পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে। সাধারণ সদস্যরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করে সামাজিক বন্ধন ও সহযোগিতার অংশীদার হয়ে উঠতে পারবেন।

কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই আয়োজনের মাধ্যমে মানবকল্যাণমূলক কর্মকাণ্ড, একতা ও ভ্রাতৃত্ববোধের বার্তা ছড়িয়ে দেওয়া হবে। পাশাপাশি, কমিটি আশা করছে, অনুষ্ঠানটি সকল সদস্যকে সমাজসেবার উদ্দেশ্যে আরও সক্রিয় ও উদ্দীপিত করবে।

ইফতার মাহফিল ও সভার মাধ্যমে ২০২৬ সালের জন্য হালি রমাদানের সেবা ও কল্যাণমূলক কার্যক্রমের ভিত্তি মজবুত হবে বলে আশা করা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT