September 25, 2026, 6:22 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
হলি রমাদান সার্ভিস কমিটি-২০২৬ এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

হলি রমাদান সার্ভিস কমিটি-২০২৬ এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলার নিউজ ৭১

হলি রমাদান সার্ভিস কমিটি-২০২৬ এর সার্বিক ব্যবস্থাপনায় আজ ০৪ মার্চ, ২০২৬ বুধবার রাজধানীর আগারগাঁস্থ লায়ন্স ইন্টারন্যাশনাল-এর লায়ন্স টাওয়ারে এক মর্যাদাপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমাদানের তাৎপর্য তুলে ধরে ভ্রাতৃত্ব, মানবসেবা ও পারস্পরিক সহযোগিতার অঙ্গীকারে আয়োজিত এই মাহফিলে জেলা ও ক্লাব পর্যায়ের নেতৃবৃন্দ, কেবিনেট সদস্য, লায়ন এবং সাধারণ সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষ্যণীয়।

ইফতার মাহফিলে ডিস্ট্রিক্টের সকল কেবিনেট সদস্য, লায়ন ও সাধারণ সদস্যদের অংশগ্রহণের সুযোগ রাখা হয়। মাহফিল শেষে কেবিনেট সদস্যদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়, যেখানে চলমান কার্যক্রম পর্যালোচনা এবং রমাদান মাসব্যাপী বিভিন্ন সেবামূলক কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সাধারণ সদস্যরা ইফতারে অংশ নিয়ে সামাজিক বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি মানবিক কার্যক্রমে সক্রিয় অংশীদার হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩-এর ডিস্ট্রিক্ট গভর্নর ২০২৫-২৬ লায়ন মাসুদুজ্জামান মাসুম, লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ কাউন্সিল চেয়ারপার্সন লায়ন আশরাফ হোসেন খান হিরা, জিএটি এরিয়া লিডার কাজী সাইফুল ইসলাম এবং বিএলএফ ট্রেজারার লায়ন মোঃ আব্দুল্লাহ খালিদ।

এছাড়াও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন হলি রমাদান কমিটি-২০২৬ এর কো-চেয়ারম্যান লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি-এর উপদেষ্টা। আরও উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ ফাউন্ডেশন-এর চেয়ারম্যান এবং দুর্নীতি প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক তাজুল ইসলাম তালুকদার হিরু এবং মাহমুদুল হাসান খন্দকার।

সার্বিকভাবে ইফতার মাহফিলটি ধর্মীয় ভাবগাম্ভীর্য, আন্তরিকতা ও সংগঠনের ঐক্যবদ্ধ অঙ্গীকারের মধ্য দিয়ে সম্পন্ন হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে সহায়ক হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT