September 25, 2026, 1:51 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
“স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান: লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ”

“স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান: লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ”

বাংলার নিউজ ৭১ ডেস্ক: “বৈষম্যবিরোধী ছাত্র জনতার বিজয়ের মাসে সমসাময়িক রাজনীতি ও প্রেক্ষাপট বাংলাদেশ” শীর্ষক গোলটেবিল বৈঠক দৈনিক ফলাফল’র আয়োজনে গত ১৫ ডিসেম্বর ২০২৪ ইং তারিখে ঢাকার আফতাবনগরের চিল এন্ড গ্রিল, জাইনিস রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ফলাফল’র ব্যবস্থাপনা সম্পাদক এবং বিশিষ্ট সমাজসেবক লায়ন জি. এম হাফিজুর রহমান। তিনি অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করে বলেন, “স্বাধীনতা অর্জনের চেতনাকে ধরে রাখতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। এ ধরনের আলোচনা আমাদের জাতির জন্য দিকনির্দেশনা নিয়ে আসবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক ফলাফল পত্রিকার প্রতিষ্ঠাতা, প্রকাশক ও প্রধান সম্পাদক শেখ মোস্তাফিজুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন,
“বুকের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা মুখের কথা নয়, এটি হৃদয়ের গভীরে ধারণ করতে হবে। এই বিজয়ের মাস আমাদের জন্য একটি অনন্য স্মারক। বৈষম্যবিরোধী চেতনার মধ্য দিয়ে এই অর্জনকে টিকিয়ে রাখতে আমাদের সক্রিয়ভাবে কাজ করতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: দৈনিক ফলাফল পত্রিকার সহকারী সম্পাদক লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু। দৈনিক ফলাফল পত্রিকার সহকারী সম্পাদক লায়ন খান। দৈনিক ফলাফল পত্রিকার আইন উপদেষ্টা এবং জাতীয় গণতান্ত্রিক ন্যাপ ভাষানির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জাহাঙ্গির হোসেন।

লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ তার বক্তব্যে বলেন, “স্বাধীনতা আমাদের কাছে একটি মূল্যবান অর্জন। এটি রক্ষা করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হয়ে দেশপ্রেম এবং সততার সঙ্গে কাজ করতে হবে। তরুণ প্রজন্মের মাঝে এই চেতনাকে ছড়িয়ে দিতে হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মো. আরিফুর রহমান, আহমেদ তানভির, মাহবুব লেমন, ফরাজী ইয়াসিন, ফিরোজ আলম, মো. জহির উদ্দিন প্রমুখ।

সভায় মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মরণে এবং তাদের রূহের আত্মার মাগফেরাত কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া সম্প্রতি প্রয়াত মেজর (অব.) হানিফের প্রতি শোক জানিয়ে আরও ১ মিনিট নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠানের সভাপতি ও উদ্বোধক লায়ন জি. এম হাফিজুর রহমান তার সমাপ্তি বক্তব্যে বলেন, “এ ধরনের আলোচনা আমাদের জাতীয় উন্নয়নের পথে নতুন দৃষ্টিভঙ্গি যোগ করবে। বিজয়ের চেতনা ধরে রাখার জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া অপরিহার্য।” তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT