বাংলার নিউজ ৭১ ডেস্ক
আজ রোববার, ০৯ নভেম্বর ২০২৫ — প্রশাসন ক্যাডারের চৌকস ও সুদক্ষ কর্মকর্তা এবং স্থানীয় সরকার বিভাগ মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
সাক্ষাৎকালে মানবসেবার বিভিন্ন দিক নিয়ে গভীর আলোচনা করেন। আলোচনায় লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ সচিব রেজাউল মাকছুদ জাহেদীর দক্ষ নেতৃত্ব ও প্রশাসনিক প্রজ্ঞার প্রশংসা করেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, সচিব রেজাউল মাকছুদ জাহেদীকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে দেন, যা মানবসেবার প্রতীক হিসেবে গ্রহণ করা হয়।
উল্লেখ্য, লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়া তিনি বৃহত্তর খুলনা সমিতি ঢাকার দপ্তর সম্পাদক, খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাব, বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন (বোমা), খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ এবং বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির আজীবন সদস্য হিসেবে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
Leave a Reply