July 25, 2026, 1:50 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত লায়ন্স ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন হিসেবে নিয়োগপত্র পেলেন লায়ন আবুল কাইয়ুম ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন রুমানা আক্তার উর্মি লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন এরাদুল হক রাজউকের সদস্য লায়ন শেখ মতিয়ার রহমানের সঙ্গে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সৌজন্য সাক্ষাৎ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্যকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব লায়ন সেখ ফরিদ আহমেদের সঙ্গে ডিস্ট্রিক্ট গভর্নরের সৌজন্য সাক্ষাৎ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাহেদ হায়দার চৌধুরী ভিশন চেয়ারপারসন হিসেবে নিয়োগপ্রাপ্ত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন এলিজা জামান ডিস্ট্রিক্ট চেয়ারপারসন পদে নিয়োগপ্রাপ্ত
স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহিদুল হাসানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ

স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহিদুল হাসানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ

বাংলার নিউজ ৭১

বাংলাদেশ সচিবালয়-এ আজ ০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহিদুল হাসান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।

সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দেশের স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন, সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ড এবং জনসেবামুখী বিভিন্ন উদ্যোগ নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। দায়িত্বশীল প্রশাসক হিসেবে স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন ও সেবামুখী কার্যক্রমে সচিব মোঃ শহিদুল হাসানের নেতৃত্ব ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন উপস্থিতরা।

সৌজন্য সাক্ষাতের একপর্যায়ে আন্তরিকতার নিদর্শন হিসেবে সচিব মোঃ শহিদুল হাসানকে ফুল দিয়ে সম্মাননা জানান লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। এ সময় সচিব মহোদয়ও তাকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ সমাজসেবা ও সাংস্কৃতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি বাংলা একাডেমি-র আজীবন সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-র সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

এই সৌজন্য সাক্ষাৎ পারস্পরিক সহযোগিতা, সামাজিক উন্নয়ন এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও বেগবান করবে বলে আশা প্রকাশ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT