গত ৪ জানুয়ারি, ২০২৫ তারিখে লিও ক্লাব ডিস্ট্রিক্ট ৩১৫ বি ৩-এর উদ্যোগে জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয় লিও ইয়থ ক্যাম্প ২০২৪-২০২৫। সমুদ্রের নৈসর্গিক পরিবেশে কক্সবাজারের সি-পার্ল রয়েল টিউলিপে আয়োজিত এই ক্যাম্পে লায়ন্স ও লিও ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা ও বাংলা একাডেমির আজীবন সদস্য আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফকে বিশেষ সম্মাননা প্রদান। তাঁকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মানিত করেন লায়ন কাজী সাইফুল ইসলাম। তিনি লায়ন্স ইন্টারন্যাশনালের গ্যাট এরিয়া লিডার (সিএ ৬), পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর (২০১৭-২০১৮) এবং মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫, বাংলাদেশের ফাউন্ডার মাল্টিপল প্রেসিডেন্ট (১৯৯৯-২০০০)।
সম্মাননা প্রদানের সময় কাজী সাইফুল ইসলাম বলেন, “লায়ন খান আকতারুজ্জামান শুধু একজন দক্ষ প্রেসিডেন্ট নন, তিনি লায়ন্স ক্লাবের মূল দর্শন— সেবা, সৌহার্দ্য ও মানবিকতাকে কার্যকরভাবে প্রতিফলিত করেছেন।” তিনি লায়ন খান আকতারুজ্জামানের নেতৃত্বগুণ এবং সমাজসেবায় অবদানের ভূয়সী প্রশংসা করেন।
লায়ন খান আকতারুজ্জামান তাঁর বক্তব্যে বলেন, “এই সম্মাননা শুধু আমার নয়, এটি পুরো লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের অর্জন। আমাদের লক্ষ্য হলো, মানবিকতার সেবায় আত্মনিবেদন করা এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি উন্নত সমাজ গড়ে তোলা।”
এই আয়োজনের মাধ্যমে লিও ক্লাব ডিস্ট্রিক্ট ৩১৫ বি ৩ নতুন প্রজন্মের নেতাদের মানবিক গুণাবলী ও নেতৃত্ব দক্ষতা বিকাশে অনুপ্রাণিত করেছে। উপস্থিত সবাই আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
Leave a Reply