September 25, 2026, 5:31 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
সাংবাদিকতায় বিশেষ অবদান: বিএফইউজে সাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরীকে লায়ন্স ইন্টারন্যাশনালের সম্মাননা

সাংবাদিকতায় বিশেষ অবদান: বিএফইউজে সাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরীকে লায়ন্স ইন্টারন্যাশনালের সম্মাননা

নিজস্ব প্রতিবেদক | তোপখানা রোড, ঢাকা

রাজধানীর তোপখানা রোডে সাংবাদিকতায় বিশেষ অবদান এবং বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে সমাজ সংস্কারে ভূমিকা রাখায় বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টস (বিএফইউজে)-এর সাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরীকে বিশেষ সম্মানে ভূষিত করা হয়েছে। এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মানিত করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।

দেশের সাংবাদিক মহলে অত্যন্ত জনপ্রিয় ও নির্ভীক কণ্ঠস্বর কাদের গণি চৌধুরী দীর্ঘদিন ধরে গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। তার এই নিরলস শ্রম ও পেশাদারিত্বকে সম্মান জানাতেই লায়ন্স ক্লাবের পক্ষ থেকে এই পিন পরিয়ে দেওয়া হয়। সম্মাননা প্রদানকালে লায়ন খান আকতারুজ্জামান বলেন, “একটি সমৃদ্ধ সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। কাদের গণি চৌধুরীর মতো ব্যক্তিত্বকে সম্মান জানাতে পেরে আমরা আনন্দিত।”

উল্লেখ্য, লায়ন খান আকতারুজ্জামান বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। তিনি আজাদ স্পোটিং ক্লবের সহ- সভাপতি ও বাংলা একাডেমি-এর আজীবন সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতি ঢাকা-এর দপ্তর সম্পাদক। এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (BSTQM), ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ এবং খুলনা চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT