September 25, 2026, 4:41 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
সমাজসেবায় অবদানের স্বীকৃতি—যুগ্মসচিব লায়ন মো. সামছুল ইসলাম মেহেদী পেলেন লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট

সমাজসেবায় অবদানের স্বীকৃতি—যুগ্মসচিব লায়ন মো. সামছুল ইসলাম মেহেদী পেলেন লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট

স্টাফ রিপোর্টার:

সমাজসেবামূলক কার্যক্রমে নিষ্ঠা, মানবিকতা ও দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতিস্বরূপ আজ ১৮ নভেম্বর, ২০২৫ (বৃহস্পতিবার) বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব লায়ন মো. সামছুল ইসলাম মেহেদী-কে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান করা হয়েছে।

লায়ন্স ইন্টারন্যাশনালের মানবিক আদর্শকে বাস্তবায়নে তাঁর সক্রিয় অংশগ্রহণ ও সমাজকল্যাণে ইতিবাচক অবদান বিবেচনায় নিয়ে ক্লাবের পক্ষ থেকে এ সম্মাননা প্রদান করা হয়। এক সৌহার্দ্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ পরিবেশে সার্টিফিকেটটি তুলে দেন আলহাজ্জ লায়ন খান আকাতারুজ্জামান, এমজেএফ—প্রেসিডেন্ট, লায়ন্স ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি এবং উপদেষ্টা।

লায়ন খান আকতারুজ্জামান বলেন বলেন, প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে লায়ন মো. সামছুল ইসলাম মেহেদী-এর নিরলস প্রচেষ্টা সমাজসেবায় এক অনুকরণীয় দৃষ্টান্ত। তাঁর এ ধরনের কর্মকাণ্ড অন্যদেরও মানবিক কাজে উদ্বুদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

উল্লেখ্য, আলহাজ্জ লায়ন খান আকাতারুজ্জামান এমজেএফ দীর্ঘদিন ধরে সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তিনি বাংলা একাডেমি, খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাব, উদ্যেক্তা ক্লাব ফাউন্ডেশন (UCF), জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপসহ বিভিন্ন প্রতিষ্ঠানের আজীবন বা সম্মানিত সদস্য হিসেবে সুপরিচিত।

অনুষ্ঠানটি ছিল অনুপ্রেরণামূলক ও অর্থবহ। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের স্বীকৃতি সমাজসেবায় আরও বেশি মানুষকে সম্পৃক্ত হতে উৎসাহিত করবে এবং লায়ন্স ইন্টারন্যাশনালের মানবিক কার্যক্রমকে নতুন মাত্রা দেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT