September 25, 2026, 3:08 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
সমাজসেবামূলক জোরদারে স্কাই রুট ইন্টারন্যাশনালে সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা

সমাজসেবামূলক জোরদারে স্কাই রুট ইন্টারন্যাশনালে সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা

ঢাকা, ২১ জুন ২০২৬ (রবিবার): রাজধানীর মতিঝিলে স্কাই রুট ইন্টারন্যাশনাল কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এক আন্তরিক সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানে সমাজসেবামূলক কার্যক্রম সম্প্রসারণ, মানবকল্যাণমূলক উদ্যোগ এবং আগামী লায়ন বর্ষে সেবামূলক কর্মকাণ্ড আরও গতিশীল করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে অংশ নেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ এবং স্কাই রুট ইন্টারন্যাশনালের চেয়ারম্যান ও লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সম্মানিত সদস্য লায়ন শেখ মনিরুজ্জামান। আলোচনায় সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন জনসেবামূলক কর্মসূচি বাস্তবায়ন, ক্লাবের কার্যক্রমকে আরও সমৃদ্ধ করা এবং ২০২৬-২০২৭ লায়ন বর্ষে সফলভাবে দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

এ সময় ক্লাবের একজন নিবেদিতপ্রাণ সদস্য হিসেবে লায়ন শেখ মনিরুজ্জামানের অবদানের স্বীকৃতিস্বরূপ এবং আগামী লায়ন বর্ষে তাঁর সফল ও সক্রিয় ভূমিকার প্রত্যাশায় লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের পক্ষ থেকে তাঁকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান করেন ক্লাবের প্রেসিডেন্ট লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতা, নেতৃত্বের বিকাশ এবং মানবসেবার আদর্শকে ধারণ করে আগামী দিনগুলোতে ক্লাবের কার্যক্রম আরও বেগবান হবে এবং সমাজকল্যাণে নতুন নতুন উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে লায়ন্স আন্দোলনের সেবার পরিধি আরও বিস্তৃত হবে।

উল্লেখ্য, লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্টের পাশাপাশি লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT