September 25, 2026, 12:16 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে লায়ন্স ইন্টারন্যাশনালের পিন পরিয়ে সম্মাননা জানানো হয়েছে। সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তাঁকে লায়ন্স ইন্টারন্যাশনালের পিন পরিয়ে দেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা এবং লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর চেয়ার সিটিং কমিটি (২০২৬-২০২৭)-এর চেয়ারম্যান ও GET (Global Extension Team) কো-অর্ডিনেটর আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। পিন পরিয়ে দেওয়ার সময় লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ সমাজকল্যাণ, মানবসেবা ও জনকল্যাণমূলক কার্যক্রমে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি মানুষের কল্যাণে সরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বলেন, “মানুষের কল্যাণে কাজ করাই সামাজিক সংগঠনগুলোর মূল লক্ষ্য। সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন একসঙ্গে কাজ করলে জনকল্যাণমূলক কার্যক্রম আরও কার্যকর ও বিস্তৃত করা সম্ভব।”তিনি আরও বলেন, “লায়ন্স ইন্টারন্যাশনাল দীর্ঘদিন ধরে বিশ্বব্যাপী মানবসেবা ও সমাজকল্যাণে কাজ করে যাচ্ছে। বাংলাদেশেও লায়ন্সের বিভিন্ন ক্লাব মানুষের পাশে থেকে শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন, পরিবেশ সুরক্ষা ও মানবিক সহায়তাসহ নানা সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে।”সৌজন্য সাক্ষাৎকালে সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ-এর মধ্যে বিভিন্ন সামাজিক ও মানবিক বিষয় নিয়ে মতবিনিময় হয়। এ সময় সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ভবিষ্যতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ এবং জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বর্তমানে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর চেয়ার সিটিং কমিটি (২০২৬-২০২৭)-এর চেয়ারম্যান ও GET (Global Extension Team) কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউটস গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (KCCI)-এর সম্মানিত সদস্য হিসেবে বিভিন্ন সামাজিক, মানবিক, সাংস্কৃতিক, ব্যবসায়িক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।লায়ন্স ইন্টারন্যাশনালের পিন পরিয়ে সম্মাননা প্রদানের মধ্য দিয়ে সৌজন্য সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সমাজকল্যাণ ও মানবসেবায় সরকারি উদ্যোগের পাশাপাশি লায়ন্সসহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের সম্মিলিত কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT