September 24, 2026, 11:42 pm

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ হারুনুর রশিদ

সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ হারুনুর রশিদ

Oplus_131072


বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে অসামান্য অবদান রাখার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ হারুনুর রশিদকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মানিত করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।

আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ শুধু লায়ন্স ক্লাবের প্রেসিডেন্টই নন, তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির প্রধান উপদেষ্টা, খুলনা মেট্রোপলিটন শ্যূটিং ক্লাব, খুলনা ডায়াবেটিক সমিতি, খুলনা শিশু হাসপাতাল, উমেষ চন্দ্র পাবলিক লাইব্রেরী, বাংলাদেশ স্কাউটস গাইড ও ফেলোশিপ, সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের আজীবন সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে মানবসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত। এছাড়াও তিনি বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার দপ্তর সম্পাদক এবং ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB)-এর একজন সক্রিয় সদস্য।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সংস্কৃতি একটি জাতির আত্মা, আর সংস্কৃতি অঙ্গনের উন্নতি জাতিকে আলোকিত পথে এগিয়ে নিয়ে যায়। যুগ্ম সচিব মোঃ হারুনুর রশিদ তার দায়িত্বশীল পদে থেকে দেশের সংস্কৃতি বিকাশে যে ভূমিকা পালন করে চলেছেন, তা নিঃসন্দেহে প্রজন্মের পর প্রজন্ম স্মরণীয় হয়ে থাকবে।

লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের নেতৃবৃন্দ জানান, সমাজ ও জাতির কল্যাণে যারা নীরবে কাজ করে যাচ্ছেন, তাদেরকে স্বীকৃতি দেওয়া ক্লাবের অন্যতম প্রধান লক্ষ্য। এই সম্মাননা ভবিষ্যতে আরও মানুষকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্ব, লায়ন্স ক্লাবের সদস্যবৃন্দ ও সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT