September 25, 2026, 3:55 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
শিল্প মন্ত্রণালয়ের সচিবকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা প্রদান

শিল্প মন্ত্রণালয়ের সচিবকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা প্রদান

আজ ২৬ নভেম্বর ২০২৫, বুধবার বাংলাদেশ সচিবালয়ে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো একটি সম্মাননা প্রদান অনুষ্ঠান। মানবসেবা, প্রশাসনিক দক্ষতা এবং শিল্প–খাতের সার্বিক উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে শিল্প মন্ত্রণালয়ের সচিব ও লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সার্ভিস চেয়ারপারসন মো. ওবায়দুর রহমানকে লায়ন্স ইন্টারন্যাশনালের সম্মাননা পিন পরিয়ে সম্মান জানান লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।

অনুষ্ঠানে লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ শিল্প খাতের আধুনিকায়নে মো. ওবায়দুর রহমানের নেতৃত্বগুণ, নীতি সহায়তা এবং দেশব্যাপী মানবসেবামূলক কর্মকাণ্ডে তার গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, “সরকারি প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিদের সহযোগিতা ও মানবিক দৃষ্টিভঙ্গি লায়ন্স ইন্টারন্যাশনালের সেবামূলক কার্যক্রমকে আরও সমৃদ্ধ করে।”

উল্লেখ্য, লায়ন খান আকতারুজ্জামান বাংলা একাডেমির আজীবন সদস্য। তিনি বৃহত্তর খুলনা সমিতি ঢাকার দপ্তর সম্পাদক, খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাব, বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন (বোমা), খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ এবং বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটি’র আজীবন সদস্য হিসেবে বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

এ সময় উপস্থিত কর্মকর্তারা শিল্প খাতের অগ্রগতি, টেকসই উন্নয়ন এবং সরকারি–বেসরকারি অংশীদারিত্বের গুরুত্ব নিয়ে মতবিনিময় করেন। তারা মনে করেন, এ ধরনের সম্মাননা উদ্যোগ সেবামূলক কাজকে উৎসাহিত করে এবং উন্নয়ন প্রক্রিয়াকে আরও গতিশীল করে তোলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT