July 25, 2026, 1:48 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত লায়ন্স ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন হিসেবে নিয়োগপত্র পেলেন লায়ন আবুল কাইয়ুম ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন রুমানা আক্তার উর্মি লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন এরাদুল হক রাজউকের সদস্য লায়ন শেখ মতিয়ার রহমানের সঙ্গে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সৌজন্য সাক্ষাৎ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্যকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব লায়ন সেখ ফরিদ আহমেদের সঙ্গে ডিস্ট্রিক্ট গভর্নরের সৌজন্য সাক্ষাৎ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাহেদ হায়দার চৌধুরী ভিশন চেয়ারপারসন হিসেবে নিয়োগপ্রাপ্ত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন এলিজা জামান ডিস্ট্রিক্ট চেয়ারপারসন পদে নিয়োগপ্রাপ্ত
শিল্প–উন্নয়ন ও মানবসেবায় বিশেষ অবদানের জন্য শিল্প সচিব মো. ওবায়দুর রহমানকে লায়ন্স ক্লাবের সম্মাননা ক্রেস্ট প্রদান

শিল্প–উন্নয়ন ও মানবসেবায় বিশেষ অবদানের জন্য শিল্প সচিব মো. ওবায়দুর রহমানকে লায়ন্স ক্লাবের সম্মাননা ক্রেস্ট প্রদান

আজ ২৭ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার—মানবসেবা, প্রশাসনিক দক্ষতা এবং শিল্প–খাতের সামগ্রিক উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে শিল্প মন্ত্রণালয়ের সচিব ও লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সার্ভিস চেয়ারপারসন লায়ন মো. ওবায়দুর রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন
ক্লাবের পক্ষ থেকে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন ক্লাব প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ

সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবকল্যাণ, প্রশাসনিক দক্ষতা ও শিল্প–উন্নয়নে সচিব মো. ওবায়দুর রহমানের নিবেদন দেশের অগ্রযাত্রায় অনুকরণীয় ভূমিকা পালন করছে। তাঁর প্রতি এই সম্মাননা সমাজ–উন্নয়নমূলক কার্যক্রমকে আরও এগিয়ে নিতে উৎসাহ জোগাবে বলে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, লায়ন খান আকতারুজ্জামান বাংলা একাডেমির আজীবন সদস্য। তিনি বৃহত্তর খুলনা সমিতি ঢাকার দপ্তর সম্পাদক, খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাব, বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন (বোমা), খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ এবং বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটি’র আজীবন সদস্য হিসেবে বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT