শিবপুর কল্যাণ সমিতির ২১ তম বার্ষিক সাধারণ সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. মো: সিদ্দিকুর রহমান।
এছাড়াও, সভায় উপস্থিত ছিলেন শিবপুর কল্যাণ সমিতির উপদেষ্টা ও জাহাঙ্গির নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ড. জসিম উদ্দিন, নরসিংদী সরকারি কলেজের প্রফেসর এবং শিবপুর কল্যাণ সমিতির শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো: আবুল কালাম, ল্যাব এডিটর ও নির্বাচিত সভাপতি মো: বজলুল গণি ভূইয়া এবং নির্বাচিত সাধারণ সম্পাদক জয়েন্ট রেজিস্ট্রার মো: মাহফুজুল রহমান রিপন।

এছাড়া, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সম্মানিত প্রেসিডেন্ট এবং বাংলা একাডেমির আজীবন সদস্য লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
সভায় শিবপুর কল্যাণ সমিতির বিভিন্ন কর্মকাণ্ডের খতিয়ান ও আগামী পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
Leave a Reply