September 25, 2026, 1:51 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
শনিবার বিকেলে বাংলা একাডেমিতে মাসব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন

শনিবার বিকেলে বাংলা একাডেমিতে মাসব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন

বাংলার নিউজ ৭১ ডেস্ক: শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে মাসব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন করা হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

প্রতিবারের মতো এবারও বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানজুড়ে আয়োজন করা হয়েছে এই প্রাণবন্ত বইমেলা। এবারের বইমেলা সবচেয়ে বড় আকারে অনুষ্ঠিত হতে যাচ্ছে। মেলায় অংশগ্রহণকারী ৭০৮ জন প্রকাশকের মধ্যে ৯৯টি স্টল বাংলা একাডেমি প্রাঙ্গণে এবং ৬০৯টি স্টল সোহরাওয়ার্দী উদ্যানে স্থাপন করা হবে। গত বছর ৬৩৫টি প্রতিষ্ঠানকে মোট ৯৩৭টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছিল।

এবারের মেলায় মোট ৩৭টি প্যাভিলিয়ন থাকবে, যার মধ্যে একটি বাংলা একাডেমিতে এবং ৩৬টি সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত হবে। লিটল ম্যাগাজিন কর্নারটি সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের কাছে গাছের নিচে স্থাপন করা হবে, যেখানে প্রায় ১৩০টি লিটল ম্যাগাজিন স্টল থাকবে।

সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তথ্য প্রকাশ
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বইমেলা কমিটির সদস্য সচিব ড. সরকার আমিন এ বছরের বইমেলার প্রতিপাদ্য বিষয় ঘোষণা করেন। এবারের প্রতিপাদ্য বিষয় হলো ‘জুলাই গণঅভ্যুত্থান: নতুন বাংলাদেশ নির্মাণ’।

তিনি জানান, মেট্রোরেল স্টেশনের কাছাকাছি হওয়ায় বহির্গমন গেটটি মন্দিরের গেটের কাছাকাছি সরানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, দোয়েল চত্বর, এমআরটি বেসিং প্ল্যান্ট ও ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের কাছে প্রবেশ ও বের হওয়ার জন্য চারটি পয়েন্ট থাকবে।

ড. সরকার আমিন আরও জানান, মেলার সীমানা বরাবর খাবারের স্টলের আয়োজন করা হবে এবং মেলা প্রাঙ্গণে ৩০টি শৌচাগার স্থাপন করা হয়েছে, যা মেলার ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, বাংলা একাডেমির আজীবন সদস্য ও বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ উপস্থিত ছিলেন।

বইপ্রেমীদের মিলনমেলা
বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র হিসেবে অমর একুশে বইমেলা প্রতিবারের মতো এবারও বইপ্রেমীদের মিলনমেলায় পরিণত হবে। মেলা চলবে মাসজুড়ে, যা বাংলা ভাষা ও সাহিত্যের চর্চাকে আরও সমৃদ্ধ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT