September 24, 2026, 11:41 pm

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির পরিচিতি সভা ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান

লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির পরিচিতি সভা ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান

বাংলার নিউজ ডেস্ক: আগামী ১৯ জুলাই ২০২৫, শনিবার রাজধানীর ৪৫, দিলকুশা, ঢাকা-১০০০ ঠিকানায় অনুষ্ঠিত হতে যাচ্ছে লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি, ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩, বাংলাদেশ-এর একটি বর্ণাঢ্য পরিচিতি সভা। ক্লাবের নবগঠিত কমিটির আনুষ্ঠানিক অভিষেক উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ, লায়ন নেতৃবৃন্দ ও অতিথিদের অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হবে অনুষ্ঠানস্থল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি-এর চিফ অ্যাডভাইজার, আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। সঞ্চালনায় থাকবেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর সেক্রেটারী ও ক্লাবটির অ্যাডভাইজার, লায়ন রিপন তরফদার নিয়াম।

এছাড়াও উক্ত সভায় গর্বের সঙ্গে ঘোষণা করা হয়েছে লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি ২০২৫-২০২৬ সেশন-এর নতুন নেতৃত্ব। ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন উদ্যমী তরুণ লিও রবিউল ইসলাম রাফান। সেক্রেটারির দায়িত্বে আছেন প্রতিশ্রুতিশীল সদস্য লিও সাহিবুল ইসলাম। ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন লিও মো: রেজাউল করিম এবং ট্রেজারার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লিও মাশরুর আউয়াদ।

নতুন নেতৃত্বের অধীনে ক্লাবটি সামাজিক উন্নয়ন, মানবসেবা ও নেতৃত্ব বিকাশে আরও উদ্দীপ্ত হয়ে কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এই অনুষ্ঠান শুধুমাত্র পরিচিতি সভাই নয়, বরং ভবিষ্যৎ নেতৃত্বের অঙ্গীকার ও সামাজিক দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

সকল সদস্য ও অতিথিদের সময়মতো উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করে তোলার আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT