September 25, 2026, 4:40 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির ৬ষ্ঠ ক্লাব কনফারেন্স “ইভোলব-২০২৬” অনুষ্ঠিত

লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির ৬ষ্ঠ ক্লাব কনফারেন্স “ইভোলব-২০২৬” অনুষ্ঠিত

Oplus_131072

গতকাল ১৫ মে ২০২৬ (শুক্রবার) নাহার গার্ডেন ফিশারিজে লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি, ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩-এর আয়োজনে ৬ষ্ঠ ক্লাব কনফারেন্স “ইভোলব-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে ক্লাবের সদস্যবৃন্দ, নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, যিনি লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা এবং লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি তাঁর বক্তব্যে তরুণ নেতৃত্বের বিকাশ, মানবসেবা এবং সামাজিক উন্নয়নে লিও সদস্যদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানের এক বিশেষ পর্বে উপদেষ্টাকে সম্মানার্থে লিও ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩-এর প্রেসিডেন্ট লিও শাওন আল আমিন এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির প্রেসিডেন্ট আবু সিদ্দিকী যৌথভাবে আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ-এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় উপস্থিত অতিথিবৃন্দ করতালির মাধ্যমে তাঁকে অভিনন্দন জানান।

আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB) এবং খুলনা চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে যুক্ত রয়েছেন।

অনুষ্ঠানে ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম, নেতৃত্ব উন্নয়ন এবং মানবসেবামূলক উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ কনফারেন্সটি লিও সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা ও দায়িত্ববোধ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত অতিথিরা অভিমত ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT