গতকাল ০৪ নভেম্বর, ২০২৫ মঙ্গলবার লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের ২০২৫-২০২৬ মেয়াদের পরিচালক হিসেবে দায়িত্বপ্রাপ্ত উপ-বিভাগীয় প্রকৌশলী, গণপূর্ত বিভাগের সিভিল ইঞ্জিনিয়ার মোঃ রকিবুল হাসান-এর হাতে আনুষ্ঠানিকভাবে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান করা হয়।
সার্টিফিকেটটি প্রদান করেন ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট, বাংলা একাডেমির আজীবন সদস্য ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি (ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩)-এর প্রধান উপদেষ্টা, বৃহত্তর খুলনা সমিতি ঢাকার দপ্তর সম্পাদক, খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের আজীবন সদস্য, বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন (বোমা), খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ এবং বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির আজীবন সদস্য আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা নতুন পরিচালক মোঃ রকিবুল হাসানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাঁর নেতৃত্বে ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল ও মানবকল্যাণমুখী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply