September 25, 2026, 3:07 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের বৃক্ষ রোপন কর্মসূচী- ২০২৫ অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের বৃক্ষ রোপন কর্মসূচী- ২০২৫ অনুষ্ঠিত

বাংলার নিউজ ৭১ ডেস্ক:

আজ ১৫ অক্টোবর, বুধবার রাজধানীর আজমপুরে অনুষ্ঠিত হলো লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন (ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩)-এর আয়োজিত “বৃক্ষ রোপণ কর্মসূচী–২০২৫”। পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ এই উদ্যোগকে সফলভাবে সম্পন্ন করতে বিশেষভাবে স্পন্সর করেন ক্লাবের সম্মানিত পরিচালক লায়ন সৈয়দ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ তারা উক্ত কাজকে প্রশংসা করেন এবং ভবিষতে এমন মহৎ কাজ করার আশা রাখেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ক্লাব প্রেসিডেন্ট লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বলেন,

“বৃক্ষ আমাদের প্রাণের উৎস। এক একটি গাছ শুধু ছায়াই দেয় না, দেয় অক্সিজেন, জীবন, ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা। আমাদের সবার উচিত যত বেশি সম্ভব বৃক্ষ রোপণ করে একটি সুন্দর, সবুজ ও সুস্থ পরিবেশ গড়ে তোলা।”

তিনি আরও বলেন,

“আজকের এই বৃক্ষ রোপণ কর্মসূচি কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি পরিবেশের প্রতি আমাদের অঙ্গীকারের প্রতীক। প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতি আমাদের রক্ষা করবে।”

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত থেকে এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন মানবিক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন বরাবরই সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও তারা সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন ক্লাবের সদস্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT