September 25, 2026, 4:40 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩-এর ৩০তম বার্ষিক কনভেনশন উপলক্ষে মনোনয়নপত্র দাখিল অনুষ্ঠান অনুষ্ঠিত

লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩-এর ৩০তম বার্ষিক কনভেনশন উপলক্ষে মনোনয়নপত্র দাখিল অনুষ্ঠান অনুষ্ঠিত

গতকাল ৩ মার্চ ২০২৬ রবিবার Lions International District 315 B3-এর উদ্যোগে ৩০তম বার্ষিক ডিস্ট্রিক্ট কনভেনশন-২০২৬ উপলক্ষে মনোনয়নপত্র দাখিল অনুষ্ঠান রাজধানীর আগারগাঁও-এ বিএলএফ টাওয়ারে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ডিস্ট্রিক্টের বিভিন্ন ক্লাব থেকে আগত লায়ন নেতৃবৃন্দ, প্রার্থীরা এবং সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন এবং নির্বাচন কমিশন তা যথাযথভাবে যাচাই-বাছাই করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিস্ট্রিক্ট গভর্ণর ২০২৫-২০২৬ লায়ন মাসুদুজ্জামান মাসুম। উপস্থাপনা করেন মোঃ আব্দুল্লাহ খালিদ। কনভেনশন সেক্রেটারী হিসেবে বক্তব্য রাখেন লায়ন রিপন তরফদার নিয়াম।

এ সময় উপস্থিত ছিলেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এবং উপদেষ্টা, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি। তিনি বাংলা একাডেমি-এর আজীবন সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ এবং খুলনা চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সম্মানিত সদস্য হিসেবে যুক্ত রয়েছেন।

আরো উপস্থিত ছিলেন ফার্স্ট ডিস্ট্রিক্ট গভর্ণর ইঞ্জিনিয়ার মোহাম্মাদ ফেরদাউস হাসান বানি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আসন্ন কনভেনশনকে সফল করতে এবং যোগ্য নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মানবসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে এই মনোনয়ন প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT