নিজস্ব প্রতিবেদক
মাসিক সভা ও সদস্য পদ উন্নয়ন সেমিনারে লায়ন্স ক্লাবের সেবামূলক কার্যক্রম ও সদস্যদের দায়িত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন ডিস্ট্রিক্ট চেয়ারপারসন ও ক্লাব মেম্বারশিপ চেয়ারপারসন লায়ন শেখ মনিরুজ্জামান।
তিনি বলেন, “লায়ন্স ক্লাব পাওয়ার জায়গা না, এখানে দিতে হয়। এখানে কাজ করার মাধ্যমে সম্মান পাওয়া যায়, মর্যাদা পাওয়া যায়। লায়ন্স ক্লাবের মূল লক্ষ্য হচ্ছে মানুষের কল্যাণে কাজ করা এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। যারা আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করেন, তারাই এই সংগঠনের মাধ্যমে প্রকৃত সম্মান ও মর্যাদা অর্জন করেন।”
তিনি আরও বলেন, লায়ন্স ক্লাবের সদস্য হওয়া শুধু একটি পরিচয় নয়; বরং এটি মানুষের জন্য কাজ করার একটি সুযোগ ও দায়িত্ব। প্রত্যেক সদস্যকে নিজ নিজ অবস্থান থেকে সেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখতে হবে। পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ক্লাবের কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।
এদিকে সভায় ক্লাবের সফল ও শ্রেষ্ঠ সদস্য হিসেবে বিশেষ স্বীকৃতি লাভ করেন ডিস্ট্রিক্ট চেয়ারপারসন ও ক্লাব মেম্বারশিপ চেয়ারপারসন লায়ন শেখ মনিরুজ্জামান। তাঁর সাংগঠনিক দক্ষতা, সদস্য পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা, নেতৃত্বের গুণাবলি এবং ক্লাবের কার্যক্রমে সক্রিয় ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
স্বীকৃতি লাভের পর লায়ন শেখ মনিরুজ্জামান বলেন, এই অর্জন শুধু ব্যক্তিগত সম্মান নয়; বরং ক্লাবের সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। ভবিষ্যতেও তিনি লায়ন্স ক্লাবের সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply