নিজস্ব প্রতিবেদক, ঢাকা:আজ বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিশিষ্ট দুই ব্যক্তিত্বের সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব, বাগেরহাট জেলা অফিসার্স ফোরামের সভাপতি এবং বৃহত্তর খুলনা সমিতি ও লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সম্মানিত উপদেষ্টা লায়ন ড. ফরিদুল ইসলামকে সমাজসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান করা হয়।লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট তুলে দেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।সৌজন্য সাক্ষাৎকালে সমাজসেবা, সুশাসন, নেতৃত্বের বিকাশ, মানবকল্যাণ এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর কার্যক্রমকে আরও গতিশীল করার বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক মতবিনিময় হয়। এ সময় উভয়েই সমাজের কল্যাণে সম্মিলিত উদ্যোগ ও মানবিক কর্মকাণ্ড আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এবং খুলনা চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।অনুষ্ঠানটি পারস্পরিক সৌহার্দ্য, সম্মানবোধ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভবিষ্যৎ সহযোগিতার অঙ্গীকারকে আরও সুদৃঢ় করেছে বলে উপস্থিতরা অভিমত ব্যক্ত করেন।
Leave a Reply