September 25, 2026, 2:29 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
লায়ন ড. ফরিদুল ইসলামকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান

লায়ন ড. ফরিদুল ইসলামকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান

Oplus_131072

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
আজ বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিশিষ্ট দুই ব্যক্তিত্বের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব, বাগেরহাট জেলা অফিসার্স ফোরামের সভাপতি এবং বৃহত্তর খুলনা সমিতি ও লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সম্মানিত উপদেষ্টা লায়ন ড. ফরিদুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।

সৌজন্য সাক্ষাৎ শেষে লায়ন ড. ফরিদুল ইসলামের হাতে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন তুলে দেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।

সৌজন্য সাক্ষাৎকালে সমাজসেবা, সুশাসন, নেতৃত্বের বিকাশ, মানবকল্যাণ এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর কার্যক্রমকে আরও গতিশীল করার বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক মতবিনিময় হয়। এ সময় উভয়েই সমাজের কল্যাণে সম্মিলিত উদ্যোগ ও মানবিক কর্মকাণ্ড আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এবং খুলনা চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি সমাজকল্যাণ ও জনসেবামূলক কর্মকাণ্ডে ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে উপস্থিতরা আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT