September 25, 2026, 2:29 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
লায়ন খান আকতারুজ্জামান এমজেএফকে সন্মাননা প্রদান

লায়ন খান আকতারুজ্জামান এমজেএফকে সন্মাননা প্রদান

গত ২৭ সেপ্টেম্বর ২০২৫ (রোববার) রাজধানীর আগারগাঁওয়ে ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩ এর অফিস কার্যালয়ে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ-কে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মানিত করেন ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩ (২০২৫-২০২৬) এর নবনির্বাচিত ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন মাসুদুজ্জামান মাসুম।

লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ দীর্ঘদিন ধরে লায়ন্স ক্লাবের বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে অসামান্য অবদান রেখে আসছেন। তিনি লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা এবং অত্র ক্লাবের বিএলএফ-এর ৫২ জন আজীবন সদস্যের প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে নবনির্বাচিত গভর্ণর লায়ন মাসুদুজ্জামান মাসুম বলেন, “লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ লায়ন্স ক্লাবের উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমে যে নিষ্ঠা ও নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করেছেন, এই সম্মাননা তারই স্বীকৃতি।”

এসময় ডিস্ট্রিক্টের অন্যান্য লায়ন্স সদস্য ও নেতৃবৃন্দ উপস্থিত থেকে এই বিশেষ মুহূর্তের সাক্ষী হন এবং শুভেচ্ছা জানান।

এই সম্মাননা লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ-এর মানবিক সেবার অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে বলে উপস্থিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT