আজ ২৫ জুন, ২০২৫ বুধবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আজ একটি গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক ও বাংলা একাডেমির আজীবন সদস্য আলহাজ্জ লায়ন খান আক্তারুজ্জামান এমজেএফ।
সাক্ষাৎকালে দেশীয় সংস্কৃতি বিকাশে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় এবং পারস্পরিক সহযোগিতার আশ্বাস দেন উভয়পক্ষ। এই সৌজন্য সাক্ষাৎ সাংস্কৃতিক অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা জাগিয়েছে।
Leave a Reply