লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন, ডিস্ট্রিক্ট ৩১৫বি৩ বাংলাদেশের মাসিক সভা ও সদস্য পদ উন্নয়ন সেমিনার-২০২৬ উপলক্ষে অনুষ্ঠানের উদ্বোধক ক্লাব এক্সিকিউটিভ অ্যাডভাইজার ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় সচিব লায়ন মোঃ ওবায়দুর রহমানকে ফুল দিয়ে বরণ করে নেন ক্লাব প্রেসিডেন্ট আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ।
শনিবার, ২২ আগস্ট ২০২৬ রাজধানীর ৪৫ দিলকুশা ক্লাবের মিটিং সেকেন্ড লোকেশনে আয়োজিত অনুষ্ঠানে লায়ন মোঃ ওবায়দুর রহমান উপস্থিত হলে ক্লাবের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়। এ সময় ক্লাবের প্রেসিডেন্ট আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন।
ফুলেল শুভেচ্ছা বিনিময়ের সময় ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সাংগঠনিক কার্যক্রম, সদস্য পদ উন্নয়ন এবং ভবিষ্যৎ সেবামূলক কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫বি৩-এর ডিস্ট্রিক্ট গভর্নর ২০২৬-২৭ লায়ন মোঃ শহিদুল ইসলাম, এমজেএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাহী সদস্য ও ক্লাব ডিরেক্টর লায়ন এলিজা জামান।
অনুষ্ঠানের উপস্থাপনা ও সঞ্চালনা করেন জোন চেয়ারপারসন ও ক্লাব প্রেস অ্যান্ড মিডিয়া সেক্রেটারি লায়ন শেখ মোস্তাফিজুর রহমান। সভায় সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ এবং সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন ক্লাব সেক্রেটারি লায়ন মোঃ রিপন তরফদার নিয়াম।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ লায়ন মোঃ ওবায়দুর রহমানের নেতৃত্ব ও সহযোগিতার প্রশংসা করে ক্লাবের মানবিক ও সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply