September 25, 2026, 5:31 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
লায়ন্স জেলা ৩১৫এ১-এর ৫৯টি লায়ন্স ক্লাবের যৌথ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

লায়ন্স জেলা ৩১৫এ১-এর ৫৯টি লায়ন্স ক্লাবের যৌথ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫এ১-এর অন্তর্ভুক্ত ৫৯টি লায়ন্স ক্লাবের যৌথ অভিষেক অনুষ্ঠান উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ৬টা থেকে রাজধানীর গুলশান-১ এর অল কমিউনিটি ক্লাব লি: এর মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা, বীর মুক্তিযোদ্ধা লায়ন্স সদস্যদের সম্মাননা প্রদান এবং নবনির্বাচিত ক্লাব কর্মকর্তাদের অভিষেক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উদযাপন কমিটির চেয়ারপার্সন লায়ন শারমীন সেলিম তুলি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫এ১-এর জেলা গভর্নর লায়ন একেএম গোলাম ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন ইঞ্জিনিয়ার সেলিম মিয়া এবং বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের (বিএলএফ) চেয়ারম্যান লায়ন রেজাউল হক পিএমজেএফ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ফার্স্ট ভাইস জেলা গভর্নর লায়ন নওজাত সারওয়াত ইসলাম, সেকেন্ড ভাইস জেলা গভর্নর লায়ন খন্দকার আবুল হোসেন এবং পিডিজি ফোরামের চেয়ারপার্সন লায়ন ড. আব্দুল হালীম পাটোয়ারী।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলো মহান স্বাধীনতা যুদ্ধের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন। এ সময় বীর মুক্তিযোদ্ধা লায়ন্স সদস্যদের স্বাধীনতার প্রতীক ‘উত্তরীয়’ পরিয়ে সম্মান জানান প্রাক্তন জেলা গভর্নর, প্রাক্তন কাউন্সিল চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ঢাকা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা লায়ন খন্দকার আবু আশফাক পিএমজেএফ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর সভাপতি, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা এবং লায়ন্স ক্লাব অব ঢাকা মেগাসিটির সভাপতি লায়ন জিএম হাফিজুর রহমান এমজেএফসহ জেলা ও ক্লাব পর্যায়ের বিশিষ্ট লায়ন্স নেতৃবৃন্দ।

উক্ত যৌথ অভিষেক অনুষ্ঠানে জেলা ৩১৫এ১-এর অন্তর্ভুক্ত ৫৯টি লায়ন্স ক্লাব ও ৮টি লিও ক্লাবের প্রায় দুই শতাধিক ক্লাব অফিসারকে আনুষ্ঠানিকভাবে অভিষিক্ত করা হয়। পুরো আয়োজনটি লায়নিজমের মানবিক মূল্যবোধ, নেতৃত্ব ও সেবার অঙ্গীকারকে নতুনভাবে উজ্জীবিত করে তোলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT