September 25, 2026, 12:19 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের জন্য ইফতার আয়োজনের প্রস্তুতি সভা

লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের জন্য ইফতার আয়োজনের প্রস্তুতি সভা


বাংলার নিউজ ৭১ ডেস্ক আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে সুবিধাবঞ্চিতদের জন্য ইফতার আয়োজনের প্রস্তুতি সভা সম্পন্ন করেছে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন (জেলা ৩১৫ বি৩)।

সভা শেষে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সৈয়দ মো. নুরুল বাসির-কে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সম্মানিত প্রেসিডেন্ট, বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক এবং বাংলা একাডেমির আজীবন সদস্য লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।

এই বিশেষ সম্মাননা প্রদানকালে লায়ন খান আকতারুজ্জামান বলেন,
“সেবার মাধ্যমে মানবতার জয় হয়। আমরা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চাই এবং তাদের জন্য একটি সুন্দর ও কল্যাণময় সমাজ গড়তে চাই।”

তিনি আরও বলেন,
“লায়ন্স ক্লাব সবসময় সমাজসেবামূলক কার্যক্রমে নিবেদিত। আসন্ন রমজানে আমরা সুবিধাবঞ্চিতদের জন্য একটি সুসংগঠিত ইফতার আয়োজন করতে চাই, যাতে তারা সানন্দে এই পবিত্র মাসের বরকত উপভোগ করতে পারেন।”

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সৈয়দ মো. নুরুল বাসির বলেন,
“সমাজের কল্যাণে নিরলস কাজ করাই আমাদের দায়িত্ব। আমি লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের মহতী এই উদ্যোগের প্রশংসা করি এবং ভবিষ্যতেও যে কোনো সামাজিক উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত থাকতে আগ্রহী।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT