নিজস্ব প্রতিবেদক:
লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন, ডিস্ট্রিক্ট ৩১৫বি৩ বাংলাদেশের মাসিক সভা ও সদস্য পদ উন্নয়ন সেমিনার-২০২৬ জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ২২ আগস্ট ২০২৬ রাজধানীর ৪৫ দিলকুশা ক্লাবের মিটিং সেকেন্ড লোকেশনে উৎসবমুখর পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাসিক সভা ও সদস্য পদ উন্নয়ন সেমিনারের পাশাপাশি আনন্দঘন পরিবেশে কেক কাটা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ক্লাব এক্সিকিউটিভ অ্যাডভাইজার ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় সচিব লায়ন মোঃ ওবায়দুর রহমান। অনুষ্ঠানের উপস্থাপনা ও সঞ্চালনা করেন জোন চেয়ারপারসন ও ক্লাব প্রেস অ্যান্ড মিডিয়া সেক্রেটারি লায়ন শেখ মোস্তাফিজুর রহমান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫বি৩-এর ডিস্ট্রিক্ট গভর্নর ২০২৬-২৭ লায়ন মোঃ শহিদুল ইসলাম, এমজেএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাহী সদস্য ও ক্লাব ডিরেক্টর লায়ন এলিজা জামান।

সভায় সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের ক্লাব প্রেসিডেন্ট আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ। সভার সার্বিক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ক্লাব সেক্রেটারি লায়ন মোঃ রিপন তরফদার নিয়াম।
মাসিক সভায় ক্লাবের সাংগঠনিক কার্যক্রম, সদস্য পদ উন্নয়ন, ভবিষ্যৎ সেবামূলক কর্মসূচি এবং ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সদস্যদের সক্রিয় অংশগ্রহণ, নেতৃত্বের বিকাশ এবং নতুন সদস্য অন্তর্ভুক্তির ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের একপর্যায়ে ক্লাবের সদস্যদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে কেক কাটা হয়। এ সময় উপস্থিত অতিথি ও ক্লাব নেতৃবৃন্দ পরস্পরকে শুভেচ্ছা জানান এবং ক্লাবের ঐক্য, সৌহার্দ্য ও আগামী দিনের সফলতার প্রত্যাশা ব্যক্ত করেন। কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে ওঠে।

সভায় ক্লাবের সফল ও শ্রেষ্ঠ সদস্য হিসেবে বিশেষ স্বীকৃতি লাভ করেন ডিস্ট্রিক্ট চেয়ারপারসন ও ক্লাব মেম্বারশিপ চেয়ারপারসন লায়ন শেখ মনিরুজ্জামান। তাঁর সাংগঠনিক দক্ষতা, সদস্য পদ উন্নয়নে ভূমিকা এবং ক্লাবের কার্যক্রমে সক্রিয় অবদানের জন্য এ স্বীকৃতি প্রদান করা হয়।
এ সময় ক্লাবের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন দেলোয়ার হোসেন, লায়ন রোজিনা আক্তার, লায়ন শেখ শরিফ উদ্দিন মিঠু, লায়ন ফরহাদ হোসেন, লায়ন আবুল কাইয়ুম, প্রফেসর ডক্টর শেখ মোহাম্মদ মমিনুল আলম শাহসহ ক্লাবের অধিকাংশ সদস্য।
সভায় বক্তারা বলেন, সদস্যদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা ও মানবিক সেবামূলক কার্যক্রমের মাধ্যমে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনকে আরও শক্তিশালী ও জনকল্যাণমুখী সংগঠনে পরিণত করা সম্ভব। একই সঙ্গে নতুন সদস্য অন্তর্ভুক্তি এবং বর্তমান সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত মাসিক সভা, সদস্য পদ উন্নয়ন সেমিনার ও কেক কাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্লাবের আগামী দিনের সাংগঠনিক ও সেবামূলক কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
Leave a Reply