September 25, 2026, 5:28 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
লায়ন্স ইন্টারন্যাশনাল পিনে সম্মানিত সোমনাত দে

লায়ন্স ইন্টারন্যাশনাল পিনে সম্মানিত সোমনাত দে

অনলাইন ডেস্ক

আজ ২৩ এপ্রিল, ২০২৬ ইং রাজধানীর অভিজাত হোটেল কোস্তুরীতে এক সৌজন্য সাক্ষাতে বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার আজীবন সদস্য সোমনাত দে-কে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা প্রদান লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর প্রেসিডেন্ট আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। এ সময় তিনি বলেন, সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিবেদিতপ্রাণ ব্যক্তিদের স্বীকৃতি প্রদান করা লায়ন্স ক্লাবের অন্যতম দায়িত্ব, যা অন্যদেরও মানবকল্যাণে এগিয়ে আসতে উৎসাহিত করে।

সম্মাননা প্রাপ্ত সোমনাত দে দীর্ঘদিন ধরে সামাজিক ও সংগঠনভিত্তিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তার এই অবদানকে স্বীকৃতি জানাতেই তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

উল্লেখ্য, লায়ন খান আকতারুজ্জামান দেশের বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতি, ঢাকা-এর দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ এবং খুলনা চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-সহ বিভিন্ন সংগঠনের সম্মানিত সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT