July 25, 2026, 1:46 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত লায়ন্স ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন হিসেবে নিয়োগপত্র পেলেন লায়ন আবুল কাইয়ুম ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন রুমানা আক্তার উর্মি লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন এরাদুল হক রাজউকের সদস্য লায়ন শেখ মতিয়ার রহমানের সঙ্গে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সৌজন্য সাক্ষাৎ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্যকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব লায়ন সেখ ফরিদ আহমেদের সঙ্গে ডিস্ট্রিক্ট গভর্নরের সৌজন্য সাক্ষাৎ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাহেদ হায়দার চৌধুরী ভিশন চেয়ারপারসন হিসেবে নিয়োগপ্রাপ্ত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন এলিজা জামান ডিস্ট্রিক্ট চেয়ারপারসন পদে নিয়োগপ্রাপ্ত
লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫বি৩-এর ক্যাবিনেট সদস্য ইনস্টলেশন ও অক্টোবর সার্ভিস মান্থের সমাপনী অনুষ্ঠিত

লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫বি৩-এর ক্যাবিনেট সদস্য ইনস্টলেশন ও অক্টোবর সার্ভিস মান্থের সমাপনী অনুষ্ঠিত

লায়ন্স ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫বি৩, বাংলাদেশের আয়োজনে ২০২৫–২০২৬ মেয়াদের ক্যাবিনেট সদস্য ইনস্টলেশন ও অক্টোবর সার্ভিস মান্থ সমাপনী অনুষ্ঠান শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় রাজধানীর বনানীস্থ হোটেল শেরাটনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন নজমুল হক PMJF, ইন্টারন্যাশনাল ডিরেক্টর, লায়ন্স ইন্টারন্যাশনাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন কাজী সাইফুল ইসলাম, GAT এরিয়া লিডার CA 6K, লায়ন্স ইন্টারন্যাশনাল ও LCIF এরিয়া লিডার এবং BLF।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন লায়ন মো. আশরাফ হোসেন খান হীরা, কাউন্সিল চেয়ারম্যান (২০২৫–২০২৬), মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫, লায়ন্স ইন্টারন্যাশনাল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লায়ন মো. শামসুল আলম খোকন PDG, চেয়ারম্যান, ডিস্ট্রিক্ট অনারারি কমিটি,
এবং লায়ন এমডি. আমিনুল ইসলাম লিটন MJF, PDG, PCC, চেয়ারম্যান, ডিস্ট্রিক্ট PDG ফোরাম।

লায়ন মাসুদুজ্জামান মাসুম, ডিস্ট্রিক্ট গভর্নর (২০২৫–২০২৬), ইনস্টলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লায়ন ইঞ্জি. মো. আনিসুর রহমান PMJF, চেয়ারম্যান, ক্যাবিনেট মেম্বার ইনস্টলেশন কমিটি;
এবং অক্টোবর সার্ভিস মান্থের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন লায়ন হারুন-উর-রশিদ PMJF

অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের অক্টোবর সার্ভিসের সক্রিয় সদস্য এবং মানবসেবায় বিশেষভাবে অবদান রাখায় ক্লাবের পক্ষ থেকে ক্লাব প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ ক্রেস্ট গ্রহণ করেন।

উল্লেখ্য যে, লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বহুমাত্রিক প্রতিভার অধিকারী এবং তিনি মানবসেবক হিসেবে অসংখ্য সংগঠনের সাথে যুক্ত রয়েছেন তার মধ্যে বৃহত্তর খুলনা সমিতি ঢাকার দপ্তর সম্পাদক, আজীবন সদস্য বাংলা একাডেমি , খুলনা মেট্রোপলিটন শ্যূটিং ক্লাব, বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন (বোমা), খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ এবং বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটি এবং সদস্য ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB)।

লায়ন্স ইন্টারন্যাশনালের প্রতিপাদ্য “ভালোবাসা | সম্মান | মর্যাদা”-এর আলোকে অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ ও অনুপ্রেরণামূলক পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT