July 25, 2026, 1:46 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত লায়ন্স ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন হিসেবে নিয়োগপত্র পেলেন লায়ন আবুল কাইয়ুম ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন রুমানা আক্তার উর্মি লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন এরাদুল হক রাজউকের সদস্য লায়ন শেখ মতিয়ার রহমানের সঙ্গে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সৌজন্য সাক্ষাৎ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্যকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব লায়ন সেখ ফরিদ আহমেদের সঙ্গে ডিস্ট্রিক্ট গভর্নরের সৌজন্য সাক্ষাৎ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাহেদ হায়দার চৌধুরী ভিশন চেয়ারপারসন হিসেবে নিয়োগপ্রাপ্ত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন এলিজা জামান ডিস্ট্রিক্ট চেয়ারপারসন পদে নিয়োগপ্রাপ্ত
লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ এ১-এর নতুন কমিটিকে শুভেচ্ছা জানালেন ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩-এর গভর্নর

লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ এ১-এর নতুন কমিটিকে শুভেচ্ছা জানালেন ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩-এর গভর্নর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
গতকাল ১০ জুলাই ২০২৬, শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ের বিএলএফ অডিটোরিয়ামে “Formal Accession Ceremony of the District Governor & DG Team for Lions Year 2026–27” অনুষ্ঠান সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ এ১-এর ২০২৬–২০২৭ লায়ন বর্ষের নবগঠিত কমিটিকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানান লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩-এর ডিস্ট্রিক্ট গভর্নর ২০২৬–২০২৭ লায়ন মোহাম্মাদ শহিদুল ইসলাম। তিনি নবনির্বাচিত ডিস্ট্রিক্ট গভর্নর ও ডিস্ট্রিক্ট গভর্নর (ডিজি) টিমের সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাদের সফল নেতৃত্ব কামনা করেন।

এ সময় অনুষ্ঠানে ডিস্ট্রিক্টের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, লায়ন সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে ছিলেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এবং উপদেষ্টা, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। পাশাপাশি তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এবং খুলনা চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

অনুষ্ঠানটি সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার চেতনায় সম্পন্ন হয়। বক্তারা আশা প্রকাশ করেন, দুই ডিস্ট্রিক্টের পারস্পরিক সমন্বয়, অভিজ্ঞতা বিনিময় এবং মানবসেবামূলক কার্যক্রমের মাধ্যমে লায়ন্সের সেবার পরিধি আরও বিস্তৃত হবে। শেষে নবগঠিত কমিটির সাফল্য ও উত্তরোত্তর অগ্রগতি কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT