July 25, 2026, 1:46 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত লায়ন্স ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন হিসেবে নিয়োগপত্র পেলেন লায়ন আবুল কাইয়ুম ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন রুমানা আক্তার উর্মি লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন এরাদুল হক রাজউকের সদস্য লায়ন শেখ মতিয়ার রহমানের সঙ্গে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সৌজন্য সাক্ষাৎ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্যকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব লায়ন সেখ ফরিদ আহমেদের সঙ্গে ডিস্ট্রিক্ট গভর্নরের সৌজন্য সাক্ষাৎ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাহেদ হায়দার চৌধুরী ভিশন চেয়ারপারসন হিসেবে নিয়োগপ্রাপ্ত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন এলিজা জামান ডিস্ট্রিক্ট চেয়ারপারসন পদে নিয়োগপ্রাপ্ত
লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৩ বাংলাদেশের ৪র্থ কেবিনেট মিটিং অনুষ্ঠিত

লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৩ বাংলাদেশের ৪র্থ কেবিনেট মিটিং অনুষ্ঠিত

ঢাকা, ২৬ জুন ২০২৬ (শুক্রবার) রাজধানীর আগারগাঁওস্থ লায়ন্স টাওয়ারের লায়ন হুমায়ন জহির অডিটোরিয়ামে লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৩ বাংলাদেশের ২০২৫-২০২৬ মেয়াদের ৪র্থ কেবিনেট মিটিং অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৩ বাংলাদেশের ২০২৫-২০২৬ মেয়াদের ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মাসুদুজ্জামান মাসুম। কেবিনেট সভায় জেলার বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি, সেবামূলক প্রকল্পের বাস্তবায়ন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সংগঠনের উন্নয়ন ও সম্প্রসারণ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাস্ট পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন কাজী মাজারুল ইসলাম দোলোন, সেকেন্ড বাস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন ইঞ্জিঃ মোঃ আনিসুর রহমান পিএমজেএফ, কেবিনেট সেক্রটারী লায়ন মোহাম্মাদ শহিদুল ইসলাম বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের (বিএলএফ) ট্রেজারার লায়ন আব্দুল্লাহ খালিদ, লায়ন প্রফেসর ড. গাজী সিরাজুল ইসলাম এবং দৈনিক ফলাফল পত্রিকার সম্পাদক ও প্রকাশক লায়ন শেখ মোস্তাফিজুর রহমান

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এবং উপদেষ্টা, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। পাশাপাশি তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB) এবং খুলনা চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

অনুষ্ঠানে জেলার কেবিনেট সদস্য, ক্লাব প্রেসিডেন্ট, সেক্রেটারি, লায়ন নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের সদস্যরা অংশগ্রহণ করেন। সভা শেষে লায়ন্স ইন্টারন্যাশনালের মানবসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে সকলের সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT