July 25, 2026, 1:46 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত লায়ন্স ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন হিসেবে নিয়োগপত্র পেলেন লায়ন আবুল কাইয়ুম ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন রুমানা আক্তার উর্মি লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন এরাদুল হক রাজউকের সদস্য লায়ন শেখ মতিয়ার রহমানের সঙ্গে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সৌজন্য সাক্ষাৎ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্যকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব লায়ন সেখ ফরিদ আহমেদের সঙ্গে ডিস্ট্রিক্ট গভর্নরের সৌজন্য সাক্ষাৎ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাহেদ হায়দার চৌধুরী ভিশন চেয়ারপারসন হিসেবে নিয়োগপ্রাপ্ত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন এলিজা জামান ডিস্ট্রিক্ট চেয়ারপারসন পদে নিয়োগপ্রাপ্ত
লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর ৩০তম বার্ষিক কনভেনশনে মিলিত হলো সেবার অঙ্গীকার ও নেতৃত্বের বন্ধন

লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর ৩০তম বার্ষিক কনভেনশনে মিলিত হলো সেবার অঙ্গীকার ও নেতৃত্বের বন্ধন

ঢাকার প্রাণকেন্দ্র শাহবাগস্থ ঐতিহ্যবাহী হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার গ্র্যান্ড বলরুমে বর্ণাঢ্য আয়োজন, উৎসবমুখর পরিবেশ এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩, বাংলাদেশের ৩০তম বার্ষিক ডিস্ট্রিক্ট কনভেনশন ২০২৬। মঙ্গলবার (২ জুন) সকাল ৯টায় শুরু হওয়া এ কনভেনশনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত লায়ন্স নেতৃবৃন্দ, সমাজসেবক, উদ্যোক্তা, ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের প্রাণবন্ত উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজন।

দিনব্যাপী এই কনভেনশনে ছিল নেতৃত্ব বিকাশ, মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের মূল্যায়ন, ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন, সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক পরিবেশনাসহ নানা আয়োজন। অংশগ্রহণকারীরা সেবামূলক কর্মকাণ্ডকে আরও বিস্তৃত ও কার্যকর করার লক্ষ্যে মতবিনিময় করেন এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল এমপি, পাস্ট ইন্টারন্যাশনাল ডিরেক্টর কাজী আকরামউদ্দিন আহমেদ এবং পাস্ট ইন্টারন্যাশনাল ডিরেক্টর মোসলেম আলী খান।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএটি এরিয়া লিডার (CA6K) কাজী সাইফুল ইসলাম, এলসিআইএফ এরিয়া লিডার ও বিএলএফ চেয়ারম্যান একেএম রেজাউল হক পিসিসি, মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫ বাংলাদেশের কাউন্সিল চেয়ারপারসন আশরাফ হোসেন খান হীরা এবং লায়ন্স পিডিজি ফোরাম, এমডি-৩১৫ বাংলাদেশের চেয়ারম্যান ড. এম. এ. হালিম পাটোয়ারী পিডিজি।

অনুষ্ঠানের এক মনোমুগ্ধকর পর্বে পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। এ সময় সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করতে দেখা যায় খুলনা-৫ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালক এবং লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রধান উপদেষ্টা মোঃ আলী আসগর লবীকে। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সফল সেক্রেটারি এবং ৩০তম বার্ষিক কনভেনশনের কনভেনশন সেক্রেটারি লায়ন রিপন তরফদার নিয়াম ও ক্লাবের প্রেসিডেন্ট লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।

সমাজসেবা, সাংস্কৃতিক অঙ্গন এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। তিনি লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য হিসেবে সাহিত্য ও সংস্কৃতিচর্চার সঙ্গে যুক্ত রয়েছেন।

এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB) এবং খুলনা চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। সমাজ উন্নয়ন, মানবসেবা এবং নেতৃত্ব বিকাশে তাঁর অবদান সংশ্লিষ্ট মহলে প্রশংসিত।

কনভেনশনের বিভিন্ন পর্বে বক্তারা মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা এবং স্বেচ্ছাসেবী কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। তারা শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ, দারিদ্র্য বিমোচন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো উদ্যোগকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

সার্বিকভাবে ৩০তম বার্ষিক ডিস্ট্রিক্ট কনভেনশনটি শুধু একটি আনুষ্ঠানিক আয়োজনেই সীমাবদ্ধ ছিল না; বরং এটি ছিল নেতৃত্ব, সেবার আদর্শ, বন্ধুত্ব, পারস্পরিক সহযোগিতা এবং মানবকল্যাণের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করার এক অনন্য মিলনমেলা। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও সমাজসেবামূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে এবং মানবিক বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT