September 24, 2026, 11:40 pm

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
লায়ন্স ইন্টারন্যাশনাল প্রোগ্রামে বিশেষ সম্মাননা ও হৃদয়ছোঁয়া মুহূর্ত

লায়ন্স ইন্টারন্যাশনাল প্রোগ্রামে বিশেষ সম্মাননা ও হৃদয়ছোঁয়া মুহূর্ত

নিজস্ব প্রতিবেদক: লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের একটি বর্ণাঢ্য প্রোগ্রামের এক বিশেষ মুহূর্তে মিলিত হলেন বিশ্ব মানবতার অগ্রদূত লায়ন্স ইন্টারন্যাশনালের ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট অমর প্রতাপ সিংহ (A. P. Singh) এবং বাংলাদেশের অন্যতম মানবসেবী সংগঠক, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর সম্মানিত প্রেসিডেন্ট ও বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের আজীবন সদস্য আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।

এ সময় উভয়ের মাঝে হৃদ্যতাপূর্ণ আলাপচারিতা, ভবিষ্যৎ সেবামূলক কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় এবং বিশ্বব্যাপী মানবসেবার অঙ্গীকার পুনরায় ব্যক্ত করা হয়। বিশেষ করে বাংলাদেশে লায়ন্স কার্যক্রমকে আরও সম্প্রসারিত করার প্রত্যয় ব্যক্ত করেন ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট। তিনি খান আকতারুজ্জামানের নেতৃত্বে দেশের যুব সমাজকে আরও সম্পৃক্ত করার গুরুত্ব তুলে ধরেন।

প্রসঙ্গত উল্লেখ্য, আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ শুধু একজন সফল সংগঠকই নন, বরং তিনি লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি, ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩-এর এ্যাডভাইজার হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন। তাঁর নেতৃত্বে দেশের তরুণরা মানবসেবার আদর্শে উদ্বুদ্ধ হয়ে সমাজে ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এই বিশেষ মিলনমেলা প্রমাণ করেছে যে, বিশ্বব্যাপী সেবা কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে রয়েছে ভালোবাসা, শ্রদ্ধা ও দায়িত্ববোধ – যার নিখুঁত প্রতিফলন ঘটে এই সম্মানজনক মুহূর্তে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT