July 25, 2026, 1:47 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত লায়ন্স ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন হিসেবে নিয়োগপত্র পেলেন লায়ন আবুল কাইয়ুম ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন রুমানা আক্তার উর্মি লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন এরাদুল হক রাজউকের সদস্য লায়ন শেখ মতিয়ার রহমানের সঙ্গে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সৌজন্য সাক্ষাৎ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্যকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব লায়ন সেখ ফরিদ আহমেদের সঙ্গে ডিস্ট্রিক্ট গভর্নরের সৌজন্য সাক্ষাৎ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাহেদ হায়দার চৌধুরী ভিশন চেয়ারপারসন হিসেবে নিয়োগপ্রাপ্ত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন এলিজা জামান ডিস্ট্রিক্ট চেয়ারপারসন পদে নিয়োগপ্রাপ্ত
রোটারি ক্লাব অব আড়ং ঢাকার প্রথম ক্লাব মিটিং অনুষ্ঠিত

রোটারি ক্লাব অব আড়ং ঢাকার প্রথম ক্লাব মিটিং অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
রাজধানীর গুলশান-২-এর হোটেল বেঙ্গল ব্লুবেরিতে শুক্রবার (৩ জুলাই ২০২৬) বিকেল ৫টায় রোটারি ক্লাব অব আড়ং ঢাকার ২০২৬-২০২৭ রোটারি বর্ষের প্রথম ক্লাব মিটিং অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত প্রেসিডেন্ট (২০২৬-২০২৭) আরটিএন এম. আশরাফুল ইসলাম। সভায় ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত থেকে নতুন রোটারি বর্ষের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং মানবকল্যাণমূলক উদ্যোগ নিয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠানের একপর্যায়ে সমাজসেবা ও সাংগঠনিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট মানবসেবক ও সংগঠক খান আকতারুজ্জামান-কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নবনির্বাচিত প্রেসিডেন্ট আরটিএন এম. আশরাফুল ইসলাম। এ সময় উপস্থিত সদস্যরা তাঁকে আন্তরিক অভিনন্দন জানান এবং তাঁর চলমান মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন।

খান আকতারুজ্জামান বাংলা একাডেমির আজীবন সদস্য। এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT