নিজস্ব প্রতিবেদক: রোটারি ক্লাব অব আড়ং-ঢাকার দ্বিতীয় মাসিক সভা আজ ২৯ জুলাই ২০২৬, বুধবার রাজধানীর বারিধারা জি ব্লকে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ক্লাবের প্রেসিডেন্ট (২০২৬-২০২৭) রোটা. মোহাম্মদ আশরাফুল ইসলাম।সভায় ক্লাবের চলমান কার্যক্রম, সদস্য উন্নয়ন, জনকল্যাণমূলক কর্মসূচি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সেবার মানসিকতা আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট (সহকারী সমন্বয়ক, RIPSA) রোটা. মোহাম্মদ রাকিব উদ্দিন আহমেদ, প্রেসিডেন্ট ইলেক্ট (২০২৭-২০২৮) রোটা. মোহাম্মদ শহীদুল ইসলাম খান, প্রেসিডেন্ট নমিনি (২০২৮-২০২৯) ও ভাইস প্রেসিডেন্ট রোটা. প্রোসান্ত কুমার বিশ্বাস, সেক্রেটারি (২০২৬-২০২৭) রোটা. মো. জিল্লুর রহমান, ট্রেজারার রোটা. তানজিয়া আহমেদ (কুইন), জয়েন্ট সেক্রেটারি রোটা. মুহাম্মদ হানিফ, বুলেটিন এডিটর রোটা. এএফএম ফেরদৌসুল আলম, ক্লাব ট্রেইনার রোটা. এম. ফিরোজুল আলম, চেয়ার (পাবলিক ইমেজ) রোটা. ফাহমিদা আক্তার, চেয়ার (মেম্বারশিপ) রোটা. সৈয়দা শামীমা সুলতানা শিমু, ডিরেক্টর রোটা. পিপি খন্দকার ফজিলাতুন্নেছা (খুকি), রোটা. পিপি মো. শফিকুল ইসলাম তালুকদার, রোটা. শেখ রেজওয়ান এবং রোটা. এএসএম রহমত উল্লাহ ভূঁইয়া।এছাড়াও উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ডিরেক্টর ও রোটারি অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি কোঅর্ডিনেটর (২০২৬-২০২৭), আরআই ডি-৬৪, বাংলাদেশ সিপি রোটা. ফরিদুল আলম নিউটন পিএইচএফ, রোটা. পিপি ড. জুবায়ের আহমেদ, রোটা. এ.এস.এম. আমানুল হাসান তাইমুর, পিএজি আবুল কাশেম মোহাম্মদ রাজন, রোটা. আবদুল হাই, রোটা. মো. মুতাকাব্বির ভূঁইয়া, রোটা. নাজনীন ইসলাম, রোটা. মো. আহসান আবীর, রোটা. জাহাঙ্গীর আলাউদ্দিন, রোটা. সাহিদুর রহমান, রোটা. আতিকুর রহমান, রোটা. আবু সালেহ মোহাম্মদ রাইসুল ইসলাম, সদস্য খান আকতারুজ্জামান এবং অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর মাহবুবা আক্তার।
উল্লেখ্য, সদস্য খান আকতারুজ্জামান বাংলা একাডেমির আজীবন সদস্য। তিনি উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউটস গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (KCCI) সম্মানিত সদস্য হিসেবে বিভিন্ন সামাজিক, মানবিক, সাংস্কৃতিক, ব্যবসায়িক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।সভা শেষে ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করা হয় এবং রোটারির “Service Above Self” আদর্শ বাস্তবায়নে সকল সদস্য ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
Leave a Reply