আজ ২৭ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার।
রাজধানীর দিলকুশায় রূপালী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হলো এক সম্মাননা প্রদান অনুষ্ঠান। ব্যাংকিং খাতের উন্নয়ন, সেবার মানোন্নয়ন এবং জনসংযোগ ব্যবস্থাকে আরও গতিশীল করার স্বীকৃতি হিসেবে রূপালী ব্যাংক পিএলসির পাবলিক জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. আনিসুর রহমানকে সম্মাননা স্বারক ক্রেস্ট প্রদান করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
সম্মাননা প্রদানকালে লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বলেন,
“ব্যাংকিং খাতের সুশাসন, আধুনিক জনসংযোগ ব্যবস্থাপনা এবং গ্রাহকসেবা উন্নয়নে মো. আনিসুর রহমান যে নিষ্ঠা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন তা প্রশংসনীয়। তাঁর নেতৃত্ব ব্যাংকিং ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখছে।”
অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা ব্যাংকিং খাতের সম্ভাবনা, প্রযুক্তিগত উন্নয়ন এবং গ্রাহকসেবার প্রসার নিয়ে মতবিনিময় করেন।
উল্লেখ্য, লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আছেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের সম্মানিত সদস্য, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটির সদস্য, স্কাউট গাইড ফেলোশিপের সদস্য, BSTQM–এর (বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট) সদস্য এবং ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB)–এর সদস্য। পাশাপাশি তিনি বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
Leave a Reply