July 25, 2026, 1:50 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত লায়ন্স ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন হিসেবে নিয়োগপত্র পেলেন লায়ন আবুল কাইয়ুম ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন রুমানা আক্তার উর্মি লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন এরাদুল হক রাজউকের সদস্য লায়ন শেখ মতিয়ার রহমানের সঙ্গে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সৌজন্য সাক্ষাৎ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্যকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব লায়ন সেখ ফরিদ আহমেদের সঙ্গে ডিস্ট্রিক্ট গভর্নরের সৌজন্য সাক্ষাৎ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাহেদ হায়দার চৌধুরী ভিশন চেয়ারপারসন হিসেবে নিয়োগপ্রাপ্ত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন এলিজা জামান ডিস্ট্রিক্ট চেয়ারপারসন পদে নিয়োগপ্রাপ্ত
রাজধানীর আগারগাঁয়ে সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

রাজধানীর আগারগাঁয়ে সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

বাংলার নিউজ ৭১

আজ ৩রা মার্চ, ২০২৬ মঙ্গলবার রাজধানীর আগারগাঁয়ে এক গৌরবময় সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সমাজসেবা ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় বিশেষ অবদানের স্বীকৃতি জানাতে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দুর্নীতি প্রতিরোধ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং দুর্নীতি প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক তাজুল ইসলাম তালুকদার হিরুকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মানিত করেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩-এর ডিস্ট্রিক্ট গভর্ণর ২০২৫-২৬ লায়ন মাসুদুজ্জামান মাসুম। এ সময় উপস্থিত সবার করতালিতে মুহূর্তটি হয়ে ওঠে আরও তাৎপর্যপূর্ণ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় সামাজিক সংগঠন ও গণমাধ্যমের সক্রিয় ভূমিকা অত্যন্ত জরুরি। সম্মাননা প্রাপ্ত ব্যক্তির নিষ্ঠা ও দায়িত্বশীল কর্মকাণ্ড সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং সমাজকল্যাণে আরও বিস্তৃতভাবে কাজ করার প্রত্যয়ে সমাপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT