July 25, 2026, 1:50 am

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত লায়ন্স ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন হিসেবে নিয়োগপত্র পেলেন লায়ন আবুল কাইয়ুম ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন রুমানা আক্তার উর্মি লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেলেন লায়ন এরাদুল হক রাজউকের সদস্য লায়ন শেখ মতিয়ার রহমানের সঙ্গে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সৌজন্য সাক্ষাৎ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্যকে লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব লায়ন সেখ ফরিদ আহমেদের সঙ্গে ডিস্ট্রিক্ট গভর্নরের সৌজন্য সাক্ষাৎ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাহেদ হায়দার চৌধুরী ভিশন চেয়ারপারসন হিসেবে নিয়োগপ্রাপ্ত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন এলিজা জামান ডিস্ট্রিক্ট চেয়ারপারসন পদে নিয়োগপ্রাপ্ত
লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন শেখ শরীফ উদ্দিন মিঠুর নাতনির প্রথম জন্মদিনে বর্ণাঢ্য আয়োজন

লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন শেখ শরীফ উদ্দিন মিঠুর নাতনির প্রথম জন্মদিনে বর্ণাঢ্য আয়োজন

Oplus_131072

১২ আগস্ট ২০২৫ — রাজধানীর বনানী হোটেল শেরাটনের হলরুমে মঙ্গলবার এক অনন্য বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সম্মানিত সদস্য, সালমান এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, বাগেরহাট জেলার ফকিরহাট থানার লকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা শেখ শরীফ উদ্দিন মিঠুর নাতনি আমানত আকসার প্রথম জন্মদিন। রঙিন সাজসজ্জা, আলোকসজ্জা ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত এই জন্মদিনে পরিবারের সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব, আমন্ত্রিত অতিথি এবং শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল আমানত আকসার পিতা ও মাতার সঙ্গে কেক কাটার মুহূর্ত, যা উপস্থিত সকলকে আনন্দে ভরিয়ে তোলে। অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকতে না পারলেও, বিদেশ থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান, সাবেক এমপি এবং লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রধান উপদেষ্টা আলী আজগর লবী ছোট্ট আকসার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য আন্তরিক শুভকামনা জানান। পাশাপাশি, অনুষ্ঠানে আগত সকল অতিথিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন— সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী এম. নাজিম উদ্দিন আল আজাদ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক (অর্থ ও প্রশাসন) ড. আলম মোস্তফা, সংস্থাপন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাজী আবু তাহের, কৃষি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খালেদুজ্জামান, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, বাংলা একাডেমির আজীবন সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, দৈনিক ফলাফল পত্রিকার প্রকাশক ও প্রধান সম্পাদক শেখ মোস্তাফিজুর রহমান, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য লায়ন মো. মনির হোসেন বুলবুল, লায়ন্স ক্লাব অব ঢাকা ম্যাগাসিটির প্রেসিডেন্ট লায়ন জিএম হাফিজুর রহমান এমজেএফ, ডিএমপি গুলশান জোনের পরিচালক ও সহকারী পুলিশ কমিশনার আলী আহমেদ মাসুদ, বিসিআইসির জিএম (প্রশাসন) গাজী শাহীনুল ইসলাম, বিএনপি নেতা জহিরুল ইসলাম, ফ্যালকন গ্রুপের চেয়ারম্যান ও লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের পরিচালক লায়ন মো. আফসার আলী, অতিরিক্ত জেলা জজ মো. সাজ্জাদুর রহমান, তরঙ্গ  কমিউনিকেশননের স্বত্বাধিকারী ও তরঙ্গ নিউজ প্রকাশক বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ক্রীড়া অনুরাগী লায়ন দেলোয়ার হোসেন, আকসার নানা শেখ কবীর হোসেন, সালাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ সালাম, বাংলাদেশ জনতা পার্টির চেয়ারম্যান এস এম মোস্তাফিজুর রহমান (মোস্তাক সরকার) এবং বাংলাদেশ সিটিজেন পার্টির চেয়ারম্যান ড. আসলাম আল মেহেদী প্রমুখ।

পারিবারিক ভালোবাসা, অতিথিদের উপস্থিতি এবং শুভকামনায় পরিপূর্ণ এ আয়োজনে ছোট্ট আমানত আকসা জীবনের প্রথম জন্মদিনের স্মৃতি ধরে রাখল এক বিশেষ দিনে, যা পরিবারের জন্য হয়ে থাকল আনন্দ ও গর্বের এক অনন্য মুহূর্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT