September 24, 2026, 11:41 pm

সংবাদ শিরোনাম:
রাজধানীতে বি. এল. কলেজের মিলনমেলা, সংবর্ধনা ও বর্ষবরণ ২০২৬ অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন খানের শুভেচ্ছা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আজগর লবীকে লায়ন্স ক্লাবের শুভেচ্ছা সংসদ সদস্য আলী আজগর লবীর সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামানের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক অনুষ্ঠানে বিশেষ মূহুর্তে লায়ন নেতৃবৃন্দ গুলশান ক্লাবে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩’র ৩১তম অভিষেক ও আনন্দঘণ মূহুর্ত
রাজধানীতে বৃহত্তর খুলনা সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

রাজধানীতে বৃহত্তর খুলনা সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মাল্টিপারপাস হলে গতকাল শনিবার অনুষ্ঠিত হলো ঢাকাস্থ বৃহত্তর খুলনা সমিতির বিশেষ সাধারণ সভা (ইজিএম) ২০২৫। বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা এই তিন জেলার রাজধানীতে বসবাসরত অধিবাসীদের প্রাণের সংগঠন বৃহত্তর খুলনা সমিতি দীর্ঘদিন ধরে আত্মসম্পর্ক জোরদার, পারস্পরিক সহযোগিতা এবং সুখ-দুঃখে পাশে থাকার অঙ্গীকার নিয়ে কাজ করে আসছে।

সভা চলাকালে এক বিশেষ মুহূর্তে ধরা পড়ে এক স্মৃতিময় দৃশ্য। সমিতির সভাপতি এম এ সালাম এবং লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর সম্মানিত প্রেসিডেন্ট আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফকে একসাথে দেখা যায়।

লায়ন খান আকতারুজ্জামান বহুমুখী পরিচয়ের একজন সমাজসেবক। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য, বৃহত্তর খুলনা সমিতি ঢাকার দপ্তর সম্পাদক, খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের আজীবন সদস্য, বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন (বোমা) আজীবন সদস্য, খুলনা ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপের আজীবন সদস্য, বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির আজীবন সদস্য এবং ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশ (IBFB)-এর সদস্য হিসেবে সুপরিচিত।

উক্ত স্মৃতিময় ফ্রেমে তাঁদের একসাথে উপস্থিতি সমিতির সদস্যদের মধ্যে এক আনন্দঘন আবহ সৃষ্টি করে এবং বৃহত্তর খুলনা সমিতির ঐক্য ও অগ্রযাত্রার প্রতীক হয়ে ওঠে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2017 banglarnews71
Design & Developed by SS DESIGN IT